somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প।

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। প্রতিদিন ঘুম থেকে উঠেই ছেলেটি আস্তে আস্তে ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকে । নিজেকে বলতে থাকে,
- আর একটা দিন। হয়তো পৃথিবীটা সুন্দর । আর একটা দিন। ওয়ান ডে এট আ টাইম।

২। কুকুরটিকে সবসময় লেফট ওভার যা ছিলো দিতাম । করোনার এ সময়ে পাশের বাড়িতে না খেয়ে থাকতে থাকতে একসময় বিষ খেয়ে ফেললেন এক মহিলা । অথচ আমি সবার সবাই চোখ টাটানো উপেক্ষা করে কুকুরটিকে মাঝে মাঝে খাইয়ে গেছি। অনেক সময় আমার খাওয়া সম্পন্ন না করেই দিয়ে দিতাম। আমার ডায়েট ও হয়ে যেতো। যতো কম খাওয়া যায়। আবার ওদিকে কুকুরটিও আমাকে দেখলে লেজ নাড়ে। একদিন তো আমাকে দূরের এক রাস্তা থেকে অভিভাবকের মতো গার্ড দিয়ে নিয়ে এলো রাত দুটোয়। এভাবে কুকুরপ্রীতি এবং মনুষ্য বিদ্বেষ হাতে হাত ধরে চলছিলো। কুকুরটি মাঝে অনেকদিন আসেনি। আজ এসেছে, কুই কুই শব্দে পাশে এসে তার উপর কোন মানুষের করা ক্ষত দেখাতে। দেখলাম , তার শরীরের অনেকখানি জায়গা জুড়ে অনাবৃত মাংস পেশী দেখা যাচ্ছে।

এখনো আমার অবস্থান আগের মতোই। আমি জানি কার বেশি সাহায্য প্রয়োজন ।

৩। রাহাত আজ বৃস্টি ভেজা দুপুর , প্রেয়সীর স্যালাইভা, পেটে তার রান্না করে আনা শক্ত মাংসের টুকরোর চিকেন নুডুলস আর ঘাড়ের উপর গরম নিশ্বাসের অনুভুতি নিয়ে বাসায় ফিরেছিলো। এটুকুই কম কি? আরো চাওয়া পাপ। যেতে দেয়া ভালো। কমোডে বসে মোবাইলে টাইপ করতে লাগলো, আমি জানি তুমি অন্তত ভালো থাকবে। তবে রান্নাটার দিকে একটু মনযোগ দিও। পুরুষের নাকি হার্টের সাথে পেটের সরাসরি একটি মধ্যস্থতা আছে।

তনুর বিয়েটা তাহলে কালকেই!

৪। এরিস আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একজন লেকচারার। ক্যারিয়ারে উদাসীন মানুষটি তার জীবন সম্পর্কে সচেতন ভাবে উদাসীন। বিয়ের ঝামেলায় যাননি। শুনেছি ভীষণ প্রেম ছিলো কারো সাথে। তাও সন্দেহ হয়। স্রোতের বিপরীতের একজন মানুষ। সবাই তার সম্পর্কে একই কথা বলে খালি। লোকটি ঠিক সুস্থ নয়। তার সাথে তুমি এতো বেশী লেগে থাকো কেন? ড্যাডি ইস্যুজ আছে নাকি তোমার? ইত্যাদি ইত্যাদি। বলাটা অমূলক না । স্যারের একমাত্র শিষ্যা বোধয় আমিই আছি। উপরন্তু শিষ্যও নেই।

ঐদিন কতগুলো বিশাল দেহী সুস্থ লোক আমার উপর হামলে পড়তে যাচ্ছিলো । অসুস্থ মানুষটি কিছু না ভেবেই সামনে এসে ছুরি খেয়ে এখন হাসপাতালে । শেষ শয্যায় তার বুকে যখন আমার ডান চোখ থেকে শেষ অশ্রু বিন্দুটি গড়িয়ে পড়ছে তখন আমার মাথার সোনালী চুল গুলো এলোমেলো করতে করতে বললেন,

- ভেবোনা। একমাত্র মানুষই বিকৃতিতে সৃজনশীল। গেট ইনটু ট্রাভল ইয়ং লেডী । গো, গেট ইনভল্ভড ।

এরিসের বুকটা একবার উঠে নেমে গেলো। আমি ফিরে এলাম সুস্থ মানুষের ভীড়ে ।





সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×