somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র ভাল মতো বুঝি কিনা তার জন্যে একটি পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ট্রেনিং এ আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো। গণতন্ত্র সম্পর্কে আপনি কি জানেন বলুন। উত্তরে আমি বলেছিলাম আমি তেমন কিছুই জানিনা এ সম্পর্কে। আমি কতটুকু জানি তাও আমি জানিনা। দেখি সবার শাসনেই কিছু প্রশ্ন থাকে সবার। আবার আমরা নিরপেক্ষ না দেখে একজনের ভালো কাজও দেখে না দেখার ভান করি। তো ট্রেইনার বললেন , আপনি কি ভাবে এর পরিবর্তন করতে চান। বললাম, আমি এ সম্পর্কে আমি কিছুই জানিনা। ট্রেইনার বললেন, সবাই দেখতে পাচ্ছেন অমুক এই ব্যাপারে কিছুই বলতে চাচ্ছেন না অন্য কেউ বলবেন? তখন আমি আর চুপ থাকতে পারলাম না। মনে মনে বললাম ( এবার লম্বা ভাষণের জন্য তৈরি হোন)।

স্যার ধরেন একটা দেশের অর্ধেক মানুষ অশিক্ষিত। সেই দেশে নির্বাচিত প্রধান কি যোগ্য বা অযোগ্য কিনা সেটা সেদেশের মানুষ কিভাবে বুঝবে? এমন অনেক দেশ আছে স্যার। আফগানিস্তান, মালি , নাইজার, সোমালিয়া ইত্যাদি। এখন ওখানে কি গনতন্ত্রের চর্চা সম্ভব স্যার। এরাতো গণতন্ত্র চর্চা দূরে থাক কোনটা ভালো কোনটা খারাপ সেটাই বুঝবেনা। আবার শিক্ষিত দেশের মধ্যে যদি বই পড়ার ব্যাপার টা কম থাকে তাহলেও তো গণতন্ত্র চর্চা বোধয় সম্ভব না ,না স্যার? এই কারনে স্যার সবার গণতন্ত্র চর্চা সঠিকভাবে করার জন্য কমসে কম এ সম্পর্কে পঞ্চাশটা বই পড়া উচিত বলে আমি মনে করি। তারপর স্যার বোর্ড পরীক্ষার মতো করে একটা পরীক্ষা নেয়া উচিত স্যার। যারা পাশ করবে তারাই ভোটাধিকার সহ অন্যান্য বিষয়ে উপযুক্ত বলে বিবেচিত হবেন। বোধয় আমিই ফেল করতে পারি স্যার , প্রথমে।

কিছু সাইকোলিজিক্যাল প্রশ্ন রাখা যেতে পারে। যেমনঃ
১।সে তোমারে মারে কিন্তু অন্যজন তোমারে কম মারে তুমি কার সাথে ভালবাসা করবা? আবার,
২।সে তোমারে এই মুহুর্তে এই দিক দিয়া মারতাসে যা তুলনামুলক সহনীয় অন্যজন এমন ভাবে মারতো যেটা খাইলে তোমার বেশী ক্ষতি হইতো, এখন কও, তোমার কারে ভালবাসা দেয়া উচিত?
৩। তুমি মূলত কাউরে কেউ মারতে মরতে দেখলে মোবাইল টা বাহির কইরা ছবি তুলো নাকি বাধা দিতে যাও? ইত্যাদি ইত্যাদি.।

বিশেষজ্ঞরা সাইকিক ইভালুয়েশন , অভজারভেশন, থিসিস ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ব্যাপারটা ভালভাবে বোধয় মেলে ধরতে পারবেন। আমি আর কতটুকুই বুঝি স্যার। আমি বুঝি কারো সাথে আমার আইডিয়া না মিললেই সে মানুষ হিসেবে খারাপ না বা আমার শত্রু না স্যার। তারে দেখলে আমার বিষ বিষ লাগা ঠিক না বা সে মরেনা কেনো এখনো এসব ভাবা ঠিক না।

সবাই খুব হাসলেন । আমি আবার আমার ট্রেইনারকে বললাম, স্যার আমি একারণে কিছু বলতে চাইনাই, আমি এইটা ঠিক বুঝিনা স্যার। আমার খালি মনে হয়, আমার আম গাছে মাত্র সাত আট টা আম ধরে । কিছু পাখি এসে খাওয়ার পর যা পাই, আমি খারাপ অংশ টা ফেলে দিয়ে তারপর খাই। বছর বছর চেঞ্জ হয় ব্যাপারটা স্যার। অনেক সময় অনেক গুলো আম ভাল পাই । আবার অনেক সময় পাইনা স্যার। এই আর কি স্যার।

পরীক্ষাটা কি নেয়া উচিৎ স্যার??
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×