somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমায় দেখতে কেমন লাগছে?

২০ শে মার্চ, ২০২৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা ১
-- কি বুঝলেন ডক?
-- আমার ২২ বছরের ক্যারিয়ারে আমি এমন কিছু দেখিনি। মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশ ঝেড়েছে এদের উপর।
-- এমন গ্রুসাম এক্ট কারা করতে পারে?
-- উহু,,,,কে করেছে?
-- একজন?,,,,,, এই তিনজনকে?
-- এন্ড হু নোজ এক্সাক্টলি হাউ টু হার্ট। ভয়াবহ ব্যাপার হচ্ছে তারা জীবিত ছিল।
-- হোয়াট আর উই ডিলিং উইথ, ডক?
-- দা মোস্ট ভিন্ডিকটিভ এন্ড ইনক্রেডিবলি ফাস্ট ভিক্সেন।
-- হোয়াট?,,,
-- ইয়েস অফিসার। খুব শক্তিশালী একজন।
-- কিভাবে বুঝলেন এটা একটা মেয়ের কাজ?
-- তেমন জোরালো নয় বাট মাই গাট,,,,,
-- প্রথমে বেহুশ করতে কোন ড্রাগ ইউজ করেনি বলছেন? একটা মেয়ের পক্ষে পসিবল? তাও এ দেশে?
-- ইউ নেভার ক্যান টেল অফিসার, ইউ নেভার ক্যান টেল। এরা নিজেরাই ড্রাগ এডিক্টস। হতে পারে সুযোগের অপেক্ষায় ছিলেন আমাদের ডেথ আর্টিস্ট। শিওর না।
-- ভালো নাম দিয়েছেন।
-- ফাইনাল রিপোর্ট পাঠিয়ে দেবো অফিসার।

ঘটনা ২
-- কি ব্যাপার তোমাকে অমন দেখাচ্ছে কেন?
-- আমি ঠিক আছি।
-- কি হয়েছে বল?
-- আমাদের পাশের মহল্লায় হয়েছে। মেয়েটাকে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তুই যে কেন এলি এদেশে? রাশিয়াতে তো ভালো ছিলি।
-- এসব প্রায়ই ঘটছে। এগুলো দেখো না বাবা। শরীর খারাপ করবে। আর মায়ের সাথে মিটমাট করে ফেলো। তোমাকে সাথে করে নিয়ে যাই।
-- তোকে বিয়ে দিতে পারলে শান্তি পেতাম।
-- তোমার কি মনে হয় হাজবেন্ড আমাকে প্রটেক্ট করবে?
-- কেন এলি মা?
-- একই কথা কয়বার বলব? আমি বেরোলাম।
-- কোথায় যাচ্ছিস?
-- ভুলে গেছো? তোমার ঐ ছেলের সাথে দেখা করতে।
-- ওহ! সাবধানে যাস।

ঘটনা ৩
-- আঙ্কেল আর বাবা ক্লাসমেট ছিলেন।
-- হু। আঙ্কেল, বাবা ক্লাসমেট ছিলেন।
-- আমার ব্যাপারে আপনি জানেন? ১০ বছর বয়সে রাশিয়া চলে গিয়েছিলাম মায়ের সাথে।
-- হু।
-- হঠাৎ মনে হল বাবাকে ছাড়া বাঁচবো না। চলে এলাম।
-- হু, ভালো করেছেন।
-- কি আর ভালো। বাবা আবার বিয়ের কথা শুরু করেছেন।
-- হু। না করতে চাইলে থাক।
-- কি, না করতে চাইলে থাক? আর হু হু করছেন কেন?
-- সরি। একটা ঘটনা খুব নাড়িয়ে দিয়েছে। আমি ঠিক মতো চিন্তা করতে পারছি না।
-- কোন ঘটনা?
-- সকালের নিউজে দেখা ঘটনা। মেয়েটাকে ওরা,,,,
-- ভুলে যান।
-- আগামী সপ্তাহে ঠিক করা হয়েছে।
-- কিন্তু আমার অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
-- আপনি কম্ফোর্টেবল নাহলে এটা বাদ দিতে পারি আমরা।
-- এর পরেরটাতে করা যায় না?
-- অবশ্যই। তেমন কোনো সমস্যা নেই।

ঘটনা ৪
-- এই সপ্তাহে বন্ধুদের সাথে ঘুরতে যাব বাবা?
-- তুই এখানে বন্ধু পেলি কোথায়?
-- স্কুলের বন্ধু। যোগাযোগ ছিল।
-- তুই কি বিয়েটা করতে চাচ্ছিস না মা? চাপিয়ে দিচ্ছি?
-- না বাবা। আমার এক সপ্তাহ সময় দরকার। আর কিছু না।
-- ছেলে পছন্দ হয়েছে?
-- তোমার মতো অ্যাবসেন্ট মাইন্ডেড বাবা। তবে তোমার মতো হ্যান্ডসাম না।
-- হাহাহা।

ঘটনা ৫
-- আপনি সোশ্যাল মিডিয়াতে নেই, না?
-- স্টক করছিলেন?
-- না, আমিও নেই।
-- তাহলে?
-- গিল্টি। বন্ধুর একাউন্ট থেকে দেখার চেষ্টা করছিলাম।
-- জিজ্ঞেস করলেই বলে দেবো।
-- ভেবেছিলাম ছবি-টবি পাওয়া যাবে। বন্ধুদের সহ যেহেতু ঘুরতে বেরিয়েছেন। কেমন হলো ট্রিপ?
-- ফান। আপনি বলুন আপনার সম্পর্কে।
-- বোরিং। তেমন কিছু নেই। বুক, মুভিজ, সলো ট্যুর।
-- একা ঘুরতে ভালোবাসেন।
-- থাকতেও ভালোবাসি। একটা কথা বলি?
-- বলুন।
-- আমি আমার ঘরে একা থাকতে চাই। অন্তত কিছুদিন।
-- আপনি অদ্ভুত মানুষ তো!

ঘটনা ৬
-- একটা হেল্প লাগবে।
-- বলুন।
-- আমি আমার ব্যাক রিচ করতে পারছিনা। একটু এন্টিসেপ্টিক টা দিয়ে দেবেন?
-- আম,,,,
-- ডান হাতের স্ক্যাপুলায় এমন এক জায়গায়। কোনভাবেই পারছিনা। তার উপর এইসব পোশাক পড়ে এতক্ষণ,,,,
-- এটা কিভাবে হলো? আগে তো ডেটল দিয়ে,,,
-- হালকা স্ক্র‍্যাচ ওসব লাগবে না। আপনি চেইনটা নামিয়ে এটা লাগিয়ে দিন।
-- মাই গড। ডাক্তার দেখানো দরকার।
-- বলছিনা এটা লাগিয়ে দিতে!!
-- রেগে যাচ্ছেন কেনো? আচ্ছা দিচ্ছি।
-- কাল ডাক্তার দেখিয়ে নেবো।
-- ইট উইল লিভ আ স্কার। লাগছে?
-- আই নো। না লাগছে না।
-- এটা কিভাবে হলো?
-- গুড নাইট। খুব ঘুম পেয়েছে।
-- ওহ,,, হ্যা। গুড নাইট।
-- চেইন টা তো লাগিয়ে দিন?
-- হ্যা,,,? ও,,,,সরি।
-- কাক ইয়া ভিগলিয়াঝু সেবুইনিয়া?(ফিসফিস করে)
-- হোয়াট?
-- আজ আমাকে দেখতে কেমন লাগছে?

কোন এক দিনের ঘটনা

-- দোস্ত, কোথায় আইসা ফাসলাম দোস্ত? গোগারে রে ছিইড়া ফেলসে। আমগোরে,,,,,ও,,,মারবো।
-- ঐ কে তুই? তোরে আমরা কি করসি? ছাইড়া দে কইলাম। তুই কে? তুই চিনস আমি কে?
-- আমগোরে মাইরা ফেলবে দোস্ত। আমগোরে মাইরা ফেলবে দোস্ত। আমগোরে মাইরা ফেলবে দোস্ত।
-- চুউপ। বিলাইর বাচ্চা। একদম চুউপ। ঐ কে তুই? সাহস থাকলে সামনে আয়।
-- সারা শরীরে তারাকাটা দোস্ত, সারা,,,,শরীরে,,,,,
-- ক্ষ্যাপা,,,,,,,ক্ষ্যাপা,,,,,,,কে তুই? কে,,,তুই? মাইরা ফেল,,,,মাইরা ফেল,,,,পায়ে ধরি,,,,, মাইরা ফেল,,,।

ঘটনা ৭
-- আমার চশমাটা একটু দেবেন?
-- এই নিন।
-- আজ খবরের কাগজ আসলো কোথা থেকে?
-- আমিই আনলাম।
-- দেখুন!
-- কি ব্যাপার?
-- ঐ যে মেয়েটার,,,, ছেলেগুলো,,,,,
-- ছেলেগুলো কী?
-- ওদেরকে কারা যেনো টর্চার করে মেরে ফেলেছে।
-- ঠিক হয়নি কাজটা। আইন হাতে তুলে নিয়ে,,,,,
-- ফাইনালি,,,,জাস্টিস। মেয়েটার আত্মা শান্তি পাবে। আজ চলুন ঘুরতে যাই। এরপর চাইনিজ খেয়ে বাসায় ফিরবো। যাবেন?
-- আমি রেডি হয়ে থাকবো।
-- শাড়ি পড়বেন?
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৩ রাত ১২:০২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×