কেমন আছো নিখিলেশ? এই তো বেশ!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার চোখের স্বপ্ন দেখা! আমার আধভোতা অনুভুতি। দিনগুলো সব ফেলে আসা। আমি দু চোখ অন্ধকারের দিকে ঠেলে দেই।
আমি যখন বসে আছি তখন আমার সামনে কোন আয়না নেই। চেহারার মধ্যে কালো কালি জন্মেছে নাকি আমি আগের মত আছি সেকথা জানার সুযোগটা তাই কম।
আমার ভাষা গুলো এখন আরো অস্পষ্ট। আমি কবে সেই নারকেল পাতার ফাঁকগলে নামা জ্যোস্না দেখেছি তা আর মনে নেই। সেই কৃষ্ণচুড়াটা; যার কেন কাজ ছিল না আমার অকাট গল্প শোনা আর মাঝে মাঝে বাতাসের সাথে দুলে ওঠা ছাড়া ; সেও আজ আমার সাথে নেই। বলতে পারো ও আমাকে ছেড়ে অভিমান করে চলে গেছে। অনেক বেশি দুরে। আমার দৃষ্টি এখন তার দিকে ফেরালে মনে হয় কোটরের মাঝথেকে যেমন কোন বৃদ্ধ তার আধ বোজা চোখ দিয়ে আমাকে অভিশাপ দিচ্ছে।
সময় ফুরিয়ে যাবার মত হয়েছে। আর বুঝিবা বাকি নেই ।আকাশটা ফর্সা হবে। আবার সেই ব্যস্ত কোলাহল। জানি এর মাঝে আমি আবার হারিয়ে যাবো। আমার পাশে হয়তো থাকবে কোন আশা ভাঙা যুবকের জীর্ন বুক। বেঁচে থাকবার প্রয়াসে অনন্ত যুদ্ধ করে চলা একটা প্রত্যয়ী হাত। হয়তবা কোন শয়তানের দেহাবশেষ যা শুষে নেয় এই শহরের কানা গলির শেষ মাথার চাঁদের আলো।
আমি কি নিষ্ঠুর নাকি জীবন থেকে পালিয়ে বেড়ানো ভিতু তেলাপোকা? নিজের কাছে প্রশ্ন করে উত্তর খুঁজি। প্রশ্নগুলোর প্রতিধ্বনি আমার কানে বাজে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন