আমি পারবোনা ফেরাতে সেই দিন
আমি পারবোনা মেটাতে ছেলেবেলার কাছে আমার হাজারো ঋন।
আমি পারবোনা আবার নতুন করে ছুটতে গোল্লাছুট
পারবোনা এই জীবনের কাছ থেকে ছেলেবেলা করতে লুট।
আমি পারবোনা আর শীতের সকালে দাপাতে পুকুরের পানি
কখোনো হবেনা আর মার্বেল, লাটিম, ডাংগুলি খেলা তাও জানি।
দল বেধে আর কখোনো হবেনা খেজুরের রস করা চুরি
দূপুর বিকেল সন্ধ্যা জুড়ে উড়াবোনা আর নানান রঙ এর ঘুড়ি।
বর্ষার শেষে কাদা পানিতে মিশে ধরবোনা পুটি, কৈ আর টাকি
টিফিনের শেষে চুরি করে আর স্কুল দিবনা ফাকি।
কুড়াবোনা আম আবার কোনে ঘুটঘুটে কালো বৈশাখ রাতে
ধুলো মাঠ পথ বন হারাবোনা আর ছুটে বন্ধুদের সাথে।
পোষা হবে না আর ছিনিয়ে আনা ছোট শালিকের ছানা
সময়ের খাজে বন্দি আমার ছেলেবেলার হাজার দূরন্তপনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



