somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ী ভাড়া – মধ্যবিত্তের সর্বোচ্চ মাথাব্যাথা

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ী ভাড়া – ব্যাপারটা দিন দিন একটা মাথা ব্যাথার কারন হয়ে দাড়াচ্ছে। কথায় কথায় বাড়ীওয়ালারা এখন বাড়ী ভাড়া বারানোতে ব্যাস্ত। আমার মত ভাষমান ছাপোষারা যারা পেটের দায়ে ঢাকা পড়ে আছি, সবাই আমরা এই বাড়ী ভাড়ার ফাদে আটকানো। উত্তরায় যে বিল্ডংটাতে আমি থাকি, আমরা তিন বন্ধু তিন টা আলাদা ফ্ল্যাট এ আমাদের ছোট্ট ছোট্ট সংসার। গত ছয় মাসে সবারই মোটামুটি বাড়ী ভাড়া বেড়েছে এবং আবারো বাড়ানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।টাকার অংকটা অনেকটা মাথা খারাপ করার মত যা কিনা প্রারম্ভিক ভাড়ার তুলনায় ৩০ থেকে ৪০ ভাগ বেশি।আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি বছর ঘুরে কত টাকা তাদের বেতন বাড়ে? বেশির ভাগের ক্ষেত্রেই সেটা ৭ থেকে ১০ ভাগ এর মধ্যে আর যদি অনেক ভালো বেড়ে থাকে তবুও তা ১৫ ভাগের বেশি না। এবার ধরে নিন আমি মাসিক ৪০ হাজার টাকার বেতেনে কর্মরত এবং সর্বোচ্চ ১৫ ভাগ বেতন বৃদ্ধির কারনে আমার ৬ হাজার টাকা বেতন বৃদ্ধি পেল। সুখবর নিয়ে বাসায় ফিরার সাথে সাথেই বাড়ীওয়ালা আমার হাতে আরো একটা চিঠি ধরিয়ে বাড়ী ভাড়া বাড়ানোর নোটিশ দিয়ে দিল যেখানে লিখা আছে আগামি মাস থেকে নতুন বাড়ী ভাড়া ৪ হাজার বেড়ে ১০ থেকে ১৪ হাজার করা হল। এবার এক হাত মাথায় আর অন্য হাতে কলম নিয়ে বসে পরলাম বর্ধিত টাকা দিয়ে বাজার মুল্যের সাথে কিভাবে পাল্লা দিব। কোনো হিসাবই মিলাতে না পেরে আমাদের মহামান্য মন্ত্রীর কথা মনে পড়ে গেলো – খাবারের তালিকা এবং পরিমান ছোট করে ফেলতে হবে। তাও মিলেনা – জামাকাপড় কমাতে হবে (সাইজে না, গননায় - নাহলে তো ইজ্জত টাও যাবে)। নিম্ন মানের একটা বাড়ী ভাড়া নিয়ে খরচে সামঞ্জস্য আনতে হবে। এতে করে পরিবারের সম্মান এবং নিরাপত্তার ব্যাপারটা সামনে চলে আসে। এটা করা যাবেনা। মিলে না – পরিবারের স্বাস্থ খাতের খরচ কমিয়ে দিতে হবে। তারপরও মিলে না, কোনো ভাবেই এই হিসাব মিলবার নয়।

আসলে বিগত এবং বর্তমান কোনো সরকারই আমাদের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করেনি। ক্ষমতার লোভে তারা কেবল ভোটের সময় মানুষের পাশে এশে দাঁড়ায়। নির্লজ্জ কন্ঠে অংগীকার করে ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করবে। কিন্তু ক্ষমতায় এসে তারা বেমালুম ভুলে যায় তাদের অংগীকার এর কথা।

সরকার অবশ্য একটা নিতীমালা তৈরি করে দিয়ছে বাড়ী ভাড়ার যেটা ওই নিতীমালা পর্যন্তই সীমাবদ্ধ। নিয়ম আছে কিন্তু নিয়ম মানানোর কোনো উদ্যোগ নাই। ঘোড়ার গলায় লাগাম আছে কিন্তু সেই লাগাম টেনে ধরার কেউ নেই, আর সেই পাগলা ঘোড়ার পদতলে আমরা প্রতিনিয়ত নির্যাতিত। ডিসিসি’র একটা সাইট থেকে সেই লাগামের কিছু বিস্তারিত জানলাম। সে হিসাবে যে বাসাটায় আমি থাকি তার সর্বোচ্চ ভাড়া হওয়া উচিৎ ৪ থেকে ৫ হাজার টাকা। কিন্তু মাস শেষে আমাকে গুনতে হবে ১৪ হাজার টাকা। আসলে সবাই তার অধিনস্তকে সর্বোচ্চ শক্তিতে শোষন করে চলছে।

আসলে আমাদের দুঃখ দেখার কেউ নেই। সরকার নিজেদের তৃপ্তিতে মনোযোগী। আমার মত ভাষমান মানুষ অবহেলা অযত্নে যদি রাস্তার পাশে লাশ হয়েও পড়ে থাকি, সে লাশের গন্ধ তাদের শীততাপ নিয়ন্ত্রিত গাড়ীর কালো জানালা ভেদ করে তাদের নাকে পৌছাবেনা ।।

==========================================
আপনারা চাইলে নিচের লিঙ্ক থেকে জেনে নিতে পারেন আপনার বাসার প্রকৃত ভাড়া এবং কত দিচ্ছেন তার ভিতরের ব্যাবধান…
Click This Link
==========================================
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×