আমি জেগে জেগে স্বপ্ন দেখি, ঘুমে ঘুমে কথা কই
আমি নিত্য কারো পথে কান পেতে রই
এই বুঝি তার নুপুর আর ধুলো মিশা একাকার
আমি ধুলো মেখে মনে চোখ বুজে রই
আমি কান পেতে রই।।
আমি ঘুমে ঘুমে পথ চলি, হেটে ঘুমো ঘুমো হই
আমি নিত্য কারো পথে কান পেতে রই
এই বুঝি তার গুনগুন গান, ধরনীর বুকে ফিরাবে পরান
আমি সুর বেধে প্রানে চোখ বুঝে রই
আমি কান পেতে রই।।
আমি মনে মনে শুনি, চোখে চোখে কাছে রই
আমি নিত্য কারো পথে কান পেতে রই
এই বুঝি তার বাকা ঠোটে হাসি, বলে ভালবাসি
বেধে প্রানেতে তারে আমি চোখ বুঝে রই
আমি কান পেতে রই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



