আমার ভাঙ্গা আধার ঘরে, চোখ বেয়ে তার জোছনা ঝরে
আমার নীথর স্বপ্ন যত, সেই জোছনায় নৃত্য করে
পথ হারানো ইচ্ছারা সব, আবার সবাই পথে ফেরে
আমার ভালবাসা যত, বিলালাম আজ তোমার তরে।
ভবঘুরে ভাবনারা সব, আজ কেবলই তোমায় চিনে
সুখের ময়ূর পেখম যত, নাচছে তোমার সুরের বীনে
আমার মাঝে নতুন আমি, আটকে গেছি তোমার ঋনে
বিনিময়ে লাল হাজার গোলাপ, দিলাম তোমার জন্মদিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



