দেখতে দেখতে কেমন ৩৭ টা দিন চলে গেল – বাবা নেই … মাথার উপর ছায়াটা আর নেই … সত্যি বলতে কি বাবা যখন ছিল কখনোই বুঝিনি বা বুঝতে চেষ্টা করিনি যে আমার অস্তিত্ত্ব আর অনুভবে বাবা এতটা মিশে ছিল। কত নিশ্চিন্ত অবলিলায় – হেলায় অবহেলায় কেটে গেছে জীবন, কারন মাথার উপর একটা হাত ছিল। মাঝে মাঝে বাবার সাথে কিছু কিছু মতের অমিল হত – বাবার গড়ে দেয়া যোগ্যতায় অতিযোগ্য ছেলে আমি বাবার মতকেই কিনা অযোগ্য ভেবে বসতাম!!! আজ বুঝি কতটা অযোগ্য আর বোকা ছিলাম আমি!!! আজ বাবা নেই – আমার মাঝে এক বিশাল শুন্যতা ঘুরে ফিরে। বাহিরের আমিটা ক্রমেই শক্ত হয়ে যাচ্ছি। প্রতিটা শ্বাস-প্রশ্বাসের সাথে সাথে জীবন স্বাভাবিক থেকে স্বাভাবিকতর হয়ে যাচ্ছে, কিন্তু এটা কেবলই আমার বহিরাবরন। ভিতরের ক্ষতটাযে অপুরনীয়। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমার মাঝে আমি বয়ে বেড়াব বাবার অস্তিত্ত্ব। ওপাড়ের জীবন কেমন হয় জানিনা, তাই জানিনা এখন কেমন আছে বাবা, তবে সর্বশক্তিমান আল্লাহর কাছে আমার প্রতি মূহুর্তের প্রার্থনা – ভাল থেকো বাবা, কবরের শাস্তি – কেয়ামতের আযাব কোনো কিছুই যেন তোমাকে স্পর্শ করতে না পারে। ভাল থেকো বাবা – জান্নাতবাসী হও…
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।