গতকাল বাজারে গেলাম টুকটাক বাজার করার জন্য। করলার দাম জিজ্ঞেস করতেই দোকানির সাফ জবাব - আধা কেজি ১৫ টাকা আর এক কেজি নিলে ২৫ টাকা। টাকার হিসাবে লস হলেও প্রয়োজনের হিসাব কষেই ২ টাকা ৫০ পয়সা লস দিয়ে আধা কেজিই কিনলাম। আরেক দোকানে গিয়ে মুসুরের ডালের দাম জিজ্ঞেস করলাম - ১১০ টাকা কেজি। আমি ২৫০ গ্রাম মেপে দিতে বললাম। নতুন ডিজিটাল পাল্লায় একটা একটা ডাল গুনে ২৫০ গ্রাম মেপে দিল।
বিশ্বাস করেন ১ টা ডালও বেশী মাপেনি, একবার গুনে গুনে ২৫০ গ্রাম। তারপর টাকা দিতে যাব - দোকানদার বলে ৩০ টাকা। কেন জিজ্ঞেস করতেই উত্তর পেলাম ২৫০ গ্রাম নিলে ৩০ টাকাই। আমিও তার মুখের উপর বলে বসলাম, বেশী নিবেন কেন? ২ টাকা (২ টাকা ৫০ পয়সা হওয়া উচিৎ ছিল) ফেরত দিন। এই কথা শুনে দোকানি কিছুটা অস্বস্থিতে পড়ে গেল, কারন সাধারনত এখন আর কেউ ২/৫ টাকার জন্য মুলামুলি করে না। আমি নিজেও কিছুটা অস্বস্থিতে পড়ে গিয়েছিলাম। যাই হোক, অবশেষে দোকানি ২ টাকা ফেরৎ দিল আর আমি চলে এলাম। ভাবতে অবাক লাগে, এক সময় বড়দের কাছ থেকে গল্প শুনে অবাক হতাম ১ টাকায় কয়েক মন চাউল কিনা যেত আর এখন আমরা ২/৪/১০ টাকার কোনো হিসাব-ই রাখি না !!! অবশ্য সেই দিনও আর বেশী দূরে নাই যেদিন আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে গল্পের ছলে বলতে পারবো - আমাদের সময়ে তো আমরা ১০ টাকা কেজি চাউল কিনতে পারতাম। আমরা যেমন গুল্প শুনে অবাক হয়ে যেতাম, তেমনি করে হয়তো তারাও অবাক হবে আর বলবে ১০০ টাকা দেওতো, কি করবি জিজ্ঞেস করতেই উত্তর পাবো - চকলেট খাবো !!! সে যাই হোক ভবিষ্যতে দেখা যাবে - আমি আপাতত আমার লস এর হিসাব নিয়ে ব্যাস্ত - ২ টাকা ৫০ পয়সা + ৫০ পয়সা = ৩ টাকা। বুঝতে পারছিনা, কয়েক মন চাউল লস করে এলাম নাকি কয়েকটা চকলেট !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



