বাংলা ভাষা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা আমার মুখের ভাষা
প্রাণের ভাষা
বাংলা মায়ের কোল
বাংলা আমার প্রথম শেখা
আধো আধো বোল।
এই ভাষাতেই লিখন লিখি
স্বপ্ন দেখি
মনের কথা বলি
এই ভাষাতেই কাঁদাহাসা
নিত্য গলাগলি।
এই ভাষাতে আকুল পরাণ
হৃদয়ের টান
গানের সুরে সুরে
সাম্পান তরী বেয়ে মাঝি
যাচ্ছে অনেক দূরে।
এই ভাষারই গন্ধ রসে
অবশেষে
মুগ্ধ আমার মন
বাংলা প্রাণের বাংলা আমার
মনেরই মতোন।
বাংলা ভাষার বর্ণমালায়
স্বপ্ন সাজাই
মনের মতো করে
বুকে প্রাণের বাংলা আমার
যুগ যুগান্ত ধরে।
বাংলা আমার স্বপ্ন আশা
কাব্যভাষা
সোনালী বিকেলের
তুলসীগঙ্গা হারাবতী
সবুজ ফসল ক্ষেতের।
বাংলা আমার জীবন-মরণ
চির আপন
আমার হৃদয় হতে
পারবে না কেউ মুছে দিতে
বাংলা কেড়ে নিতে।
---------------------------
ছড়াগ্রন্থ- জননী ও জন্মভূমি থেকে
উৎসর্গ- ভাষার মাসে ছড়াটি সকল ভাষা শহিদকে উৎসর্গ করছি (বইটি সকল ভাষা শহিদকে উৎসর্গীকৃত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন