somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুধার্ত প্যালেষ্টানিদের বিশেষ আবেদন।

০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষুধার্ত প্যালেষ্টানিদের বিশেষ আবেদন।
আমরা স্রেফ আপনার দোয়াই চাই না আমরা চাই একমুঠো খাবার, একটু পানি, বেঁচে থাকার সুযোগ। আপনার হজ্ব বা কোরবানীর অর্থ আমাদের জন্য হতে পারে বাঁচার শেষ আশার আলো। রাজপথে নয়, আমাদের পাশে দাঁড়ান সহানুভূতির হাত বাড়িয়ে।
আপনার একটি সিদ্ধান্ত আমাদের শত জীবনে ফিরিয়ে আনতে পারে প্রাণ। আল্লাহর রাহমত তাদের সাথেই থাকেন, যারা আরেক ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করে।
মুসলিম ভাই-বোনদের প্রতি অনুরোধ। প্রতি বছর আমরা হজ্বে গিয়ে বিপুল অর্থ ব্যয় করি,কিন্তু আমাদের প্রিয় ফিলিস্তিন আজ ক্ষুধা, দারিদ্র্য আর নিপীড়নে কাতর। দুঃখজনকভাবে মুসলিম দেশ সৌদি আরব এ বিষয়ে প্রায় নীরব। এ বছর যারা হজ্বে যেতে চান, অনুরোধ করব তারা হজ্ব স্থগিত করুন। আপনার হজ্বের অর্থ ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিক। এতে একদিকে ফিলিস্তিনবাসীর উপকার হবে, অন্যদিকে সৌদির নীরবতায় ধাক্কা লাগবে।
মানবতার এই সংকটে শুধু অর্থ নয় দরকার আমাদের সচেতনতা ও সহমর্মিতা। আসুন, এবার হজ্বের চেয়ে বড় ইবাদত মানবতা রক্ষায় এগিয়ে আসি। এই কাজই হতে পারে আজকের দিনে আল্লাহর নিকট সর্বোত্তম কুরবানি।
আমাদের দেশে ফিলিস্তিনের পক্ষে রাজপথে প্রতিবাদ চোখে পড়ে, কিন্তু অর্থ সাহায্যে দেখা যায় আশ্চর্য নিরবতা। শুধু স্লোগান নয়, এখন দরকার কার্যকর সহায়তা। অন্যদিকে কেউ কেউ মিছিলের নামে লুটপাটে লিপ্ত, যা নিন্দনীয়। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হলে উচিতভাবে, সম্মানের সঙ্গে দাঁড়াতে হবে। এই বছর কোরবানীর টাকাও ফিলিস্তিনের ক্ষুধার্ত, নির্যাতিত জনগণের জন্য পাঠানো যেতে পারে।কোরবানীর মূল শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা আর এখন সেই সহমর্মিতা সত্যিকারের পরীক্ষায়।যে মানুষগুলো দিনের পর দিন না খেয়ে, বোমার আঘাতে, ঘরহীন হয়ে জীবন কাটাচ্ছে,তাদের পাশে দাঁড়ানোই হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বড় উপায়। এ বছর যদি আপনি কোরবানী না করে সেই অর্থ খাদ্য ও চিকিৎসা সহায়তায় দেন,তবে হয়তো অনেক শিশুর মুখে আহার, অসহায় পরিবারের চোখে আশার আলো ফিরবে।
আল্লাহর রাহমত কেবল পশু কোরবানীতেই নয়, ক্ষুধার্তকে খাদ্য দেওয়াতেও নিহিত। আসুন, ত্যাগের এই মাহেন্দ্রক্ষণে মানুষের পাশে দাঁড়িয়ে কোরবানীর প্রকৃত অর্থ পূর্ণ করি।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×