somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা কোথায় হারিয়ে গেছে?

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতা কোথায় হারিয়ে গেছে?
আজকের দিনে কাশ্মীরের পহেলগাঁওতে যে নৃশংস হামলা হয়েছে, সেখানে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলাটি সংঘটিত করেছে তথাকথিত ধর্মের নামে চলা মুসলিম জঙ্গিগোষ্ঠী। এটি নিঃসন্দেহে একটি বর্বরোচিত, কাপুরুষোচিত ও অমানবিক কাজ, যার কোনো ধর্ম, কোনো যুক্তি, কোনো মানবিক ব্যাখ্যা নেই। কিন্তু যতটা না স্তম্ভিত আমরা এই হত্যাকাণ্ডে, তার চেয়ে বেশি হতবাক আমরা হয়ে পড়েছি বাংলাদেশের সামাজিক মাধ্যমে কিছু মানুষের প্রতিক্রিয়ায়।

ফেসবুকে যখন দেখা যায় যে শত শত, হাজার হাজার মানুষ এই হত্যাযজ্ঞে “আলহামদুলিল্লাহ” বলে রিয়্যাক্ট করছে, তখন বোঝা যায় আমাদের সমাজের এক বিরাট অংশ নৈতিকতা, বিবেক এবং মানবতাবোধ থেকে কতটা বিচ্যুত হয়ে গেছে। মানুষ মরছে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে আর আমরা আনন্দ প্রকাশ করছি? এটা কি ইসলাম? এটা কি সভ্যতা? এটা কি মানুষ হওয়া?

ধর্ম কখনোই অমানবিকতা শেখায় না। ইসলাম তো আরও স্পষ্টভাবে বলে দিয়েছে, “একজন নির্দোষ মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সমান।” তাহলে এইসব মানুষ যারা নিরীহ পর্যটকদের মৃত্যুকে উৎসব হিসেবে দেখছে, তারা কিসের অনুসারী? ধর্মের না বিকৃত ঘৃণার?

আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই প্রতিক্রিয়াগুলোর বেশিরভাগ এসেছে তরুণ প্রজন্ম থেকে। যারা আগামী দিনের বাংলাদেশ গড়বে, তারা যদি আজ এতটা বিকৃত মানসিকতার শিকার হয়, তবে ভবিষ্যতের সমাজ হবে আরেকটি আফগানিস্তান, আরেকটি সিরিয়া যেখানে বইয়ের চেয়ে বন্দুক, কোরআনের চেয়ে কুপিয়ে মারা, শান্তির চেয়ে সংঘাত থাকবে বেশি।
এই সমাজে আজ মানবতা নিখোঁজ। সহানুভূতি খুঁজতে গেলে পাওয়া যায় হিংস্রতা। প্রতিবেশীর জন্য কাঁদার চেয়ে প্রতিপক্ষের জন্য তালি বাজানোতে্ যেন বেশি আনন্দ। আজ আমরা যদি এই মানসিকতাকে রুখে না দাঁড়াই, তাহলে কাল আমরাও সেই আগুনে পুড়ে যাবো, যেটা আজকে আমরা চুপচাপ দেখে যাচ্ছি।
প্রশাসন নিশ্চুপ, সমাজপতিরা নির্বাক, বুদ্ধিজীবীরা নিরব এই পরিস্থিতি চলতে দেওয়া মানেই মানবতাবিরোধী মানসিকতাকে প্রশ্রয় দেওয়া। এখনই সময় মুখ খুলে বলার, লেখার, প্রতিবাদ করার। আমাদের দরকার কঠোর আইন, প্রয়োজন শিক্ষার মাধ্যম দিয়ে নৈতিকতার চর্চা, এবং সবচেয়ে বেশি দরকার মানুষ হিসেবে মানুষকে দেখার চেতনা।

ধর্মের পরিচয়ে বিচার নয়—মানবতার দৃষ্টিভঙ্গিই হোক আমাদের সমাজের মূল মাপকাঠি। তাহলেই আমরা সভ্যতা ফিরিয়ে আনতে পারব।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবীর পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কিত হাদিসটি ২৫টি হাদিসগ্রন্থে নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭

আমি গতকাল হযরত মুসা (আ) গাছের পাতা খেয়ে সুস্থ্য হওয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছিলাম। এটা ব্লগার নতুন চ্যালেঞ্জ করেন। আমি এরপরে সিহাহ সিত্তাহ-এঁর ৬টি হাদিসগ্রন্থ-সহ ২৫টি হাদিসগ্রন্থ থেকে 'কী... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×