somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নিয়ে কিছু প্রশ্ন :

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম নিয়ে কিছু প্রশ্ন :
বিশ্বাস, স্বাধীনতা ও সহনশীলতার আলোকে
ধর্ম ধর্ম বলে মুখে ফেনা তোলা এক শ্রেণির মানুষের প্রতি আমার একান্ত কিছু প্রশ্ন আছে। আমি যদি ধর্ম পালন না করি, বা ধর্মে বিশ্বাস না রাখি তাহলে আপনি কি তার কারণে শাস্তি ভোগ করবেন? যদি উত্তর হয় “হ্যাঁ”, তাহলে প্রশ্ন আসে পবিত্র বেদ, গীতা, বাইবেল কিংবা কোরআনের কোন্ জায়গায় এমন কথা লেখা আছে যে, অন্যের অবিশ্বাসের শাস্তি আপনি পাবেন?
আর যদি উত্তর হয় “না”, তাহলে বলুন তো, ধর্মের নামে কথায় কথায় অবিশ্বাসীদের প্রতি এত রাগ, বিদ্বেষ, এমনকি হত্যা পর্যন্ত কেন?
অন্যকে আঘাত করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন আপনি নিজে আপনার ধর্মকে কতটুকু বিশ্বাস করেন? আপনার বিশ্বাস কি এতটাই ঠুনকো, যে কেউ তা নিয়ে প্রশ্ন তুললেই সেটি নড়ে চড়ে ওঠে? যদি আপনার বিশ্বাস সত্যিই দৃঢ় হয়, তবে সেটা তো প্রশ্ন, সমালোচনা কিংবা অস্বীকৃতিতেও টিকে থাকার কথা।
একজন ধর্মবিশ্বাসীর যেমন বাঁচার অধিকার আছে, তেমনি একজন অবিশ্বাসীরও রয়েছে সমান বাঁচার অধিকার। ধর্ম এক অদৃশ্য বিশ্বাসের নাম যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, এমনকি দাড়ি-টুপি বা পৈতা-ধুতি পরেও বোঝা যায় না সে ধার্মিক কিনা।
আপনার যেমন ধর্ম পালনের স্বাধীনতা আছে, ঠিক তেমনি কারো ধর্ম না মানার স্বাধীনতাও আছে। কেউ যদি গাছকে পুজো দিয়ে বা সূর্যকে প্রণাম করে মানসিক শান্তি খুঁজে পায় তাকে তার মত করে বাঁচতে দিন। আবার কেউ যদি মসজিদে, মন্দিরে বা গির্জায় প্রার্থনা করে আত্মিক প্রশান্তি অনুভব করে তাকেও সেই অধিকার দিন।
এমনকি কেউ যদি কোনো ধর্ম না মেনে, কেবল মানুষ হয়ে বাঁচতে চায় তবুও তার সেই স্বাধীনতা থাকা উচিত।
তবে এটাও সত্য, ধর্মীয় স্বাধীনতার নামে অন্য ধর্ম বা বিশ্বাসের প্রতি কটাক্ষ, অপমান বা উদ্দেশ্যপ্রণোদিত আঘাতও গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা মানে খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ নয় কারো মুখ চেপে ধরা।
আজকের দিনে দাঁড়িয়ে, যখন ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ ও হিংসা বাড়ছে তখন এই কথাগুলো বলা খুবই জরুরি।
“এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান
জাতি-গোত্র নাহি রবে।”

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×