somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১-এর গণহত্যা ও বর্তমান প্রেক্ষাপট: রাজাকারের পুনরুত্থানে জাতির উদ্বেগ

১৮ ই মে, ২০২৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭১-এর গণহত্যা ও বর্তমান প্রেক্ষাপট: রাজাকারের পুনরুত্থানে জাতির উদ্বেগ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষের ওপর যে নজিরবিহীন গণহত্যা ও বর্বরতা চালানো হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ দেশের মাটি, মানুষ, ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে চালানো সেই হত্যাযজ্ঞে শহীদ হয় প্রায় ৩০ লক্ষ নিরীহ মানুষ, ধর্ষণের শিকার হন অন্তত ২ লক্ষ মা-বোন এবং অগণিত মানুষ পঙ্গু হয়ে জীবনভর বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ক্ষত। এসব অপার মানবিক বিপর্যয় জাতির হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায় এ ক্ষত কোনোদিন মুছে যাওয়ার নয়।

স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা দেখতে পাচ্ছি, সেই যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা আবার রাষ্ট্রক্ষমতা দখল করে বিভিন্ন সেক্টরে নিজেদের প্রভাব বিস্তার করছে। বিশেষত অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে একটি গোষ্ঠী যেভাবে নানা সুবিধাভোগী শক্তিকে একত্রিত করে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে, তা শুধু দুঃখজনকই নয়, ভয়ংকর অশনিসংকেতও বটে। স্বাধীনতাবিরোধীদের পুনরুত্থানে জাতি আজ চরম উদ্বেগের মধ্যে দিন পার করছে।

এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক বক্তব্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি পাবনার আটঘরিয়া উপজেলায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই মাটিতে জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না।” তার এ বক্তব্য শুধু সময়োপযোগী নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

যারা ১৯৭১ সালে বাঙালি জাতির স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কোনোভাবেই এই পবিত্র ভূমিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। হাবিবুর রহমান হাবিবের বক্তব্য সেই চেতনারই সাহসী উচ্চারণ, যা আজকের প্রেক্ষাপটে অভিবাদনযোগ্য ও প্রয়োজনীয়।

আজ যখন আমরা স্বাধীনতার পঞ্চাশ পেরিয়ে ৫৪ বছরে পা রাখছি, তখন শুধু স্মৃতি নয়, বিচার এবং সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়েই আমাদের প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আর কখনো এই বাংলার মাটিতে রাজাকারদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
-- সালাউদ্দিন রাব্বী

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৫ রাত ৮:০৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×