somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা যদি মুক্তিযোদ্ধা না হন, তবে রাজাকারই কি মুক্তিযোদ্ধা?"

০৪ ঠা জুন, ২০২৫ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা যদি মুক্তিযোদ্ধা না হন, তবে রাজাকারই কি মুক্তিযোদ্ধা?"
রাষ্ট্রক্ষমতা দখল করে যারা এক সময় দেশের নাম বদলাতে চেয়েছিল, জাতীয় সংগীত বদলানোর ষড়যন্ত্র করেছিল, আজ তারাই আবার ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে মুক্তিযোদ্ধা নয়, 'সহযোগী' বলার অপচেষ্টা করছে। এটি নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি হলো জাতির আত্মপরিচয় মুছে ফেলার এক ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
যিনি “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বলে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন, যাঁর নামে যুদ্ধ হয়েছিল, যাঁর অনুপস্থিতিতে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার তাঁকে কীভাবে মুক্তিযুদ্ধের বাইরে রাখা যায়?
তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামারুজ্জামান যাঁদের কৌশল, নেতৃত্ব, প্রশাসনিক প্রজ্ঞা ছাড়া যুদ্ধ চালানোই সম্ভব হতো না, তাঁদের ‘সহযোগী’ বলা এক ভয়ানক ইতিহাস বিকৃতি।
জাতি জানে, যুদ্ধ শুধু রাইফেল নিয়ে লড়াই নয় যুদ্ধ কৌশলের, নেতৃত্বের, ত্যাগের এবং সর্বোচ্চ রাজনৈতিক চেতনাবোধের। মুক্তিযুদ্ধের সূচনা ও রূপদান করেছিলেন যারা, তাঁরাই যদি মুক্তিযোদ্ধা না হন, তবে রাজাকারদের বিচারও একদিন প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে।
এ কথা ইতিহাস জানে জাতির শত্রুরা অনেকবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে। তাঁর প্রতিকৃতি নামিয়ে, তাঁর ভাষণ নিষিদ্ধ করে, তাঁর জন্মদিন চাপা দিতে চেয়েছে। তবু ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সমার্থক এটিই চিরন্তন সত্য।
আজ আবার নতুন করে সেই চক্রান্ত আইনি চাদরে মোড়ানো ইতিহাস বদলানোর অপচেষ্টা।
কিন্তু জাতি এই ষড়যন্ত্র বরদাস্ত করবে না। ৭১ এর উত্তরাধিকার কেউ দলিল দিয়ে বাতিল করতে পারে না। মুক্তিযুদ্ধ কোনো দপ্তরের ছাপানো সার্টিফিকেটে সীমাবদ্ধ নয়, এটি জাতির রক্তমাখা আত্মপরিচয়।
‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে চিহ্নিত ৪ শ্রেণি:
বিদেশে পেশাজীবী অবদানকারী বাংলাদেশি নাগরিক:
যেমন: প্রবাসে জনমত গঠন, লবিং, গণমাধ্যমে প্রচারণা চালানো ইত্যাদি।
মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারী:
যেমন: প্রশাসনিক দপ্তরে কর্মরত সচিব, দূতাবাসের কর্মকর্তা, স্টাফ সদস্য।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সাংবাদিক ও কলাকুশলী:
যেমন: শিল্পী, আবৃত্তিকার, সংবাদ পাঠক, গীতিকার, সাংবাদিক যারা প্রচারণায় ভূমিকা রেখেছেন।
স্বাধীন বাংলা ফুটবল দল:
যারা দেশ-বিদেশে খেলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। তারাও মুক্তিযোদ্ধা যদি না হয় তবে কারা মুক্তিযোদ্ধা??
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ সকাল ৯:০৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×