somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব নাকি প্রহসন? বাংলাদেশের পথে আফ্রিকার ছায়া।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপ্লব নাকি প্রহসন? বাংলাদেশের পথে আফ্রিকার ছায়া।

বাংলাদেশে গত বছর যারা নিজেদেরকে "বিপ্লবী" দাবি করে রাজপথ দখল করল, তারা জনগণকে স্বপ্ন দেখিয়েছিল একটি নতুন দেশ গড়া হবে। দুর্নীতি, স্বৈরাচার, অন্যায় থেকে মুক্তি মিলবে। কিন্তু এক বছরের মাথায় সেই কথিত বিপ্লব আজ প্রমাণিত হয়েছে নিছক ক্ষমতার পালাবদল।

শেখ হাসিনার পতনের পর যারা "নায়ক" সেজে উঠে এল, তাদের কর্মকাণ্ডে আজ দেশের মানুষ ভীত ও অসহায়। ঢাকার অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে চলছে ছাত্রদল-যুবদল আর জামাত-শিবিরের দখলবাজি, চাঁদাবাজি আর খুন-ধর্ষণের মহোৎসব। রাজনীতির নামে তারা টেন্ডারবাজি করছে, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে। এই চিত্র কি কোনো বিপ্লবের চিত্র? নাকি এটি কেবল আরেকটি দস্যুবাহিনীর উত্থান?

বিপ্লব মানে সমাজে মৌলিক পরিবর্তন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সুবিচার প্রতিষ্ঠা করা, সুশাসন আনা। কিন্তু বিএনপি-জামাতের নেতৃত্বে আজ যা ঘটছে, তাতে দেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। থানায় সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। থানার ভিতরে ঢুকে পুলিশের হাত কেটে নিয়ে যাচ্ছে। থানার ভিতরে পুলিশের অস্র কেড়ে নিয়ে যাচ্ছে। উল্টো পুলিশরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

আমরা দেখেছি, আফ্রিকার লিবিয়ায় গাদ্দাফির পতনের পর গণতান্ত্রিক সরকার আসেনি বরং মিলিশিয়া গোষ্ঠীর দখলযুদ্ধ শুরু হয়। সোমালিয়ায় সিয়াদ বারীর পতনের পর গণতন্ত্র নয় বরং গোষ্ঠীগত সংঘর্ষ ও নৈরাজ্য নেমে আসে। বাংলাদেশ কি আজ সেই একই পথেই হাঁটছে?

তারেক রহমান কি সত্যিই জনগণের নায়ক, নাকি বিদেশের নিরাপদ আশ্রয়ে বসে দেশের মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া একজন সুবিধাবাদী? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সত্যিই গণতন্ত্রের রক্ষক, নাকি কেবল বিএনপির ক্ষমতার স্বপ্নপূরণের দালাল? আর জামাত-শিবিরের নেতৃত্ব কি সত্যিই মানুষের মুক্তির আন্দোলন করছে, নাকি তারা আবারও এই দেশে পাকিস্তানি প্রেতাত্মা ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত?

বাংলাদেশের জনগণের প্রতি প্রশ্ন এই প্রহসনকে কি আমরা বিপ্লব বলব? যারা লুটপাট, খুন আর ধর্ষণের রাজনীতি চালাচ্ছে, তাদের কি আমরা মুক্তির নায়ক বলব? নাকি তারা কেবল পুরনো স্বৈরাচারের নতুন রূপ?

আজ সময় এসেছে নাগরিক সমাজের জোরালো প্রতিবাদের। নচেৎ বাংলাদেশকে আফ্রিকার ব্যর্থ রাষ্ট্রগুলোর কাতারে ঠেলে দেওয়া হবে, যেখানে থাকবে কেবল দুঃশাসন, অরাজকতা আর মানুষের অসহায় কান্না।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০১
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×