somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যায়ভিত্তিক সভ্য সমাজ কোথায়?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়ভিত্তিক সভ্য সমাজ কোথায়?
ইউনূস সাহেব বলেছেন ন্যায়ভিত্তিক এক সভ্য সমাজ গড়ে তুলতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই বাংলাদেশে কোথায় সেই ন্যায়? কোথায় সেই সভ্যতা?
আজ কথায় কথায় মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিবাদী কণ্ঠস্বরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। নিরীহ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেখানে ছিল স্বপ্ন, যেখানে ছিল শিশুর কান্না, মায়ের আশ্রয়, বাবার সংগ্রামের ঘাম। এই অগ্নিকুণ্ডে মানুষ শুধু তাদের আশ্রয়ই হারাচ্ছে না, হারাচ্ছে ভবিষ্যতের নিরাপত্তা, হারাচ্ছে বেঁচে থাকার অধিকার।
এর চেয়েও ভয়ংকর হচ্ছে হত্যা করেও শান্তি নেই। লাশগুলো কবরে শুতে পারছে না। সেগুলো আবার কবর থেকে তুলে আগুনে পোড়ানো হচ্ছে। এমন নৃশংসতা সভ্যতার কবর রচনা করেছে এই মাটিতে। যে দেশে কবরের নিশ্চয়তা নেই, সে দেশে ন্যায়, শান্তি, মানবতা সবকিছুই নির্বাসনে গেছে।
বাংলাদেশের ইতিহাস গৌরবময় এই দেশ লড়েছে অন্যায়ের বিরুদ্ধে, রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। অথচ আজ সেই দেশেই অন্যায়ের শিকল বাঁধা পড়েছে মানুষের গলায়। আইন নয়, ন্যায় নয় এখানে শক্তিই এখন সবকিছুর বিচারক। ভিন্নমত মানেই অপরাধী, প্রতিবাদ মানেই জেল, দুর্বল মানেই আগুনে পুড়ে ছাই।
প্রশ্ন জাগে এই সমাজে কি সত্যিই আর ভালোবাসার কোনো জায়গা আছে? শিশুদের ভবিষ্যৎ কি নিরাপদ? তরুণদের স্বপ্ন কি বিকশিত হতে পারবে?
ন্যায়ভিত্তিক সমাজ কেবল মুখের বুলি দিয়ে তৈরি হয় না। এটি গড়ে ওঠে মানুষের প্রতি সম্মান, আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের ন্যায়নিষ্ঠ অবস্থানের মাধ্যমে। বাংলাদেশে আজ যদি সত্যিই ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, তবে প্রথমেই বন্ধ করতে হবে হত্যা, দমন, নির্যাতন ও দুঃশাসনের এই চক্র।
আজকের বাস্তবতা শুধু প্রতিবাদ নয়, অশ্রুর স্রোত। মানুষের প্রতি অবিচার যতদিন চলবে, ততদিন এই প্রশ্ন জ্বলবে "বাংলাদেশে আসলে কী বাকি আছে?"
----- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও অঅন্দোলন।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×