somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংস্কৃতি রক্ষার ডাক : স্বাধীনতার শক্তিকে এক কাতারে আনতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংস্কৃতি রক্ষার ডাক : স্বাধীনতার শক্তিকে এক কাতারে আনতে হবে।
আজকের বাংলাদেশে এক ভয়াবহ সংকট ঘনিয়ে এসেছে। সে সংকট রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা কেবল সামাজিক নয়, এটি আমাদের অস্তিত্বের সংকট। জাতির প্রাণশক্তি যে সাংস্কৃতি, আজ তা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। নাটক নেই, সিনেমা নেই, গান নেই, গানের অনুষ্ঠান নেই।যা আছে তা কেবলই বিজাতীয় এক সংস্কৃতির চাপিয়ে দেওয়া রূপ, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের কণ্ঠ রুদ্ধ করছে। এ্যারাবিক বিজাতীয় সাংস্কৃতিক চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে।
কোথায় গেল সেই সাংস্কৃতিক কর্মীরা, যারা মঞ্চে দাঁড়িয়ে একদিন অন্যায়ের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন? কোথায় গেল সেই শিল্পীরা, যাদের কণ্ঠে এদেশের মানুষ মুক্তির গান শুনেছিল? তারা যেন হারিয়ে গেছে, অথবা ভয়ে মুখ লুকিয়ে আছেন। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় পাকিস্তানি শাসকেরা যখন প্রথম আমাদের সাংস্কৃতির উপর আঘাত করেছিল, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গর্জন সেই আঘাতকে প্রতিহত করেছিল। কারণ বাঙালি জানত, ভাষা ও সংস্কৃতি হারালে জাতি আর জাতি থাকে না।
আজও একই চক্রান্ত চলছে। একই কৌশল একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার সাংস্কৃতি ভেঙে দাও, তার আত্মপরিচয়কে মুছে দাও, তাকে নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দাও। সেই চক্রান্ত এখন ভিন্ন রূপে, ভিন্ন ছদ্মবেশে আমাদের উপর নেমে এসেছে। আমরা যদি এখনই প্রতিরোধ গড়ে না তুলি, তবে আমাদের আগামী প্রজন্ম আর মুক্ত গলায় রবীন্দ্রসঙ্গীত গাইবে না, মঞ্চে সেলিম আল দীনের নাটক মঞ্চস্থ হবে না, কিংবা লোকসংগীতের বেদনার সুরে আর কেউ আন্দোলিত হবে না।
এই অবস্থা মেনে নেওয়া যায় না। চলতে দেওয়া যায় না। আজ সময় এসেছে সাংস্কৃতিকে রক্ষার জন্য স্বাধীনতার সকল শক্তিকে এক কাতারে দাঁড় করাবার। যে শক্তি ১৯৭১-এ পাকিস্তানি শাসকদের পতন ঘটিয়েছিল, সেই শক্তি আবারও জেগে উঠতে হবে। সাংস্কৃতি শুধু গান, নাচ, বা নাটক নয়; এটি জাতির আত্মা, এটি মুক্তির প্রেরণা, এটি আমাদের অস্তিত্বের মূলে প্রোথিত শেকড়।
আজ যদি আমরা নীরব থাকি, কাল আমাদের সন্তানরা প্রশ্ন করবে “তোমরা কী করে তোমাদের ভাষা, তোমাদের গান, তোমাদের ইতিহাস বিক্রি করে দিলে?” সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারব না।
তাই আজই শপথ নিতে হবে।
আমরা আমাদের সংস্কৃতি বাঁচাবো।
আমরা আমাদের মাটি ও মানুষকে ভালোবাসব।
আমরা আমাদের শিল্প, সাহিত্য, নাটক, সিনেমা ও গানকে পুনরুজ্জীবিত করব।
বাংলাদেশের সাংস্কৃতি রক্ষার এই লড়াই কোনো একটি দলের নয়, কোনো একটি সম্প্রদায়ের নয়,এটি সমগ্র জাতির লড়াই। স্বাধীনতার শক্তি, মুক্তিকামী প্রতিটি মানুষকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।
কারণ, সাংস্কৃতি রক্ষাই হচ্ছে স্বাধীনতা রক্ষা। আর স্বাধীনতা রক্ষাই হচ্ছে বাংলাদেশ রক্ষা।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×