somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও মানবতার প্রকৃত প্রশ্ন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম ও মানবতার প্রকৃত প্রশ্ন।

ধর্মের নামে যারা মুখে ফেনা তোলেন, তাদের উদ্দেশ্যে আমার সরল প্রশ্ন
আমি যদি ধর্ম পালন না করি, কিংবা ধর্মে বিশ্বাস না করি, তবে শাস্তি ভোগ করবেন আমি, নাকি আপনি?
যদি উত্তর হয় হ্যাঁ, আমি শাস্তি ভোগ করব, তবে পবিত্র বেদ, গীতা, বাইবেল কিংবা কোরআনের কোথায় লেখা আছে যে আপনার শাস্তি আমার অবিশ্বাসের কারণে নির্ধারিত হবে?
আর যদি উত্তর হয় না, আমার কারণে আপনি শাস্তি ভোগ করবেন না, তবে কেন বারবার ধর্মের নামে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে?
অন্যকে খুন করার আগে কি একবারও ভেবে দেখেছেন আপনি নিজে আপনার ধর্মকে কতটা বিশ্বাস করেন? আপনার বিশ্বাস কি এতই ঠুনকো যে, কেউ বলে দিল “আপনার ধর্ম মিথ্যা”, আর সঙ্গে সঙ্গে আপনার ধর্মই মিথ্যা হয়ে গেল? বিশ্বাস কি এতই দুর্বল যে তা অন্যের কথায় ভেঙে পড়ে?
ধর্ম মানে দৃশ্যমান কিছু নয়। ধর্ম চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না। দাড়ি, টুপি, পৈতা বা ধুতি কোনো ধর্মবিশ্বাসের নিশ্চয়তা দেয় না। ধর্ম মূলত অন্তরের বিষয় অদৃশ্য এক বিশ্বাস, যা মানুষকে নৈতিক করে তোলে, সহনশীল করে তোলে, মানবিক করে তোলে।
ধর্ম পালনের যেমন আপনার অধিকার আছে, তেমনি ধর্ম না পালনের অধিকারও একজন মানুষের আছে। কেউ যদি গাছকে পূজা করে তাতেই প্রশান্তি পায়, তবে তাকে তার মতো করে বিশ্বাস করতে দেওয়া উচিত। কেউ যদি মসজিদ, মন্দির বা গির্জায় গিয়ে শান্তি খুঁজে পায়, তবে তারও স্বাধীনভাবে তা করার অধিকার থাকা উচিত। আবার কেউ যদি কোনো ধর্মে বিশ্বাস না করে, তবুও তার সেই অবিশ্বাসের অধিকারকে সম্মান জানাতে হবে।
তবে মনে রাখতে হবে ধর্মীয় স্বাধীনতার নামে অন্য ধর্মকে হেয় করা, অকারণে বিদ্বেষ ছড়ানো বা বিশ্বাসীদের আঘাত করা কখনো কাম্য নয়।
ধর্ম যদি সত্যিই মহান হয়, তবে তা অবশ্যই সহনশীল হবে। আর সহনশীলতা ছাড়া কোনো বিশ্বাস টেকসই হয় না।
আমরা কবে এমন সমাজ গড়ে তুলতে পারব
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আর কোনো জাতি-গোত্রভেদ থাকবে না,
যেদিন সবাই কেবল মানুষ হিসেবেই গর্ব করবে।
-- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও আন্দোলন।
বাংলাদেশ
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×