এই মব কখনোই মেনে নেওয়ার মতো না।
রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু একজন মা কখনো শত্রু হতে পারে না।
ছেলেটা যে দলই করুক, সে অন্যায় করলেও, তাকে মারতে গিয়ে যখন তার মা ছেলেকে বাঁচাতে সামনে দাঁড়ালেন, তখন তো আর কোনো দল ছিল না, কোনো রাজনীতি ছিল না…
সেখানে শুধু একজন মা ছিল, যে নিজের বুক দিয়ে সন্তানকে আগলে রাখতে চেয়েছিল।
আর তোরা সেই মাকেই মেরে ফেললি?
মা তো মায়েই।
মায়ের কোনো দল হয় না, কোনো প্রকারভেদ হয় না।
ছেলে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলেও একজন মায়ের চোখে সে এখনও ছোট্ট নিষ্পাপ সন্তান।
আমরা নিজেরাই অনেক দেখেছি, জুলুমের শিকার হয়ে,
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত মা তাদের সন্তানকে আটকে রাখতে চেয়েছে।
কত মা কাঁদতে কাঁদতে বলেছে, “বাবা, আজকে যাস না।”
তবুও আমরা গেছি।
আর আমাদের মায়েরা দরজার পাশে দাঁড়িয়ে থেকেছে অজানা আতঙ্ক নিয়ে।
আমরা বাসায় না ফেরা পর্যন্ত তারা ঘুমাতে পারেনি।
নামাজ পড়ে, ইবাদত করে, চোখের পানি ফেলে শুধু একটা দোয়াই করেছে—
“আল্লাহ, আমার সন্তানটাকে ফিরিয়ে দিও।”
কত মায়ের বুক খালি হয়েছে, তার হিসাব নেই।
পুলিশ অনেকের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, আমরা তার প্রতিবাদ করেছি।
কারণ আমরা জানতাম—
রাজনীতি এক জিনিস, আর মা আরেক জিনিস।
অথচ আজ ভিন্ন দল করার অপরাধে একজন কর্মীর মাকেই হত্যা করা হলো!
এটা কেমন বর্বরতা?
এটা কেমন রাজনীতি?
এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
যে হাত একজন মায়ের গায়ে উঠে,
সে হাত কখনো ন্যায়বিচারের হাত হতে পারে না।
এই নির্মমতার তীব্র নিন্দা জানাই।
(ফেইসবুক থেকে)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



