কবি, অন্য সবার মতো আপনিও মাঝে সাঝে
থলে হাতে বাজারে যান,
সবাই যেখানে পকেটের পুরো টাকা দিয়ে
থলেটির কিয়দংশ পূরণ করে
সেখানে আপনি স্বপ্ন দিয়ে পুরো থলেটিকেই
বেলুনের মতো ফুলিয়ে বাড়ি ফেরেন আর
সূত্রানুয়ায়ী নিত্যকার মতোই বউয়ের বকা খান।
কবি, তবুও আপনার কবিতায় বাজারের শূন্য থলি নেই
খদ্দেরের অস্ফুট হাহাকার নেই, নেই বউয়ের বকা;
আছে শুধু স্বপ্ন আর স্বপ্ন
আর সাথে বোনাস হিসেবে প্রিয়ার হরিণী চোখ এবং
তাঁর সাথে কল্পিত বাসরের ইতিবৃত্ত।
কবি, নিজের সম্মুখে স্বজাতির স্বপ্ন আর ইচ্ছেগুলোর
এমন বলাৎকার দেখেও
কেন আপনি অনুগত তৃণভোজীর মতো সর্বদা জাবর কাটেন?
আর ঘুরিয়ে ফিরিয়ে স্বপ্নের ফেরি করেন?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



