কবি, আপনি কি কখনও কাঁদেন?
আমি নিশ্চিত আপনি প্রফুল্লচিত্তে, সগৌরবে বলে ওঠবেন, না।
না, এটা মোটেও সত্য নয়
আপনাকে সদা অনুসরণকারী হিসেবে আমি জানি-
আপনি অনেক কাঁদেন।
অন্ধকার রাত্রির নির্জনতার মাঝে
বৃদ্ধ গাছের পাতা ঝরা আর
আপনার কান্না- এ দুটোই কেবল আমি শুনতে পাই।
কবি, সময় তখন অনন্ত অভিশাপ হয়ে যায় আপনার কাছে
মুহুর্তগুলো যেন কোন রকমেই শেষ হবার নয়
আপনি তখন উপশম হিসেবে বিকল্প খুঁজেন
কিন্তু কান্নার বিকল্প হিসেবে সর্বদা আপনার জন্য বরাদ্দ থাকে
তুলনামুলক বেশি মাত্রার কান্না।
কবি, এই অনন্ত কান্নাকে ধারণ করে
কেন আপনি সুখের অভিনয় করেন?
অর্থহীন সুখের ছায়া দিয়ে নিজের কান্নাজড়িত চোখগুলোকে
ঢেকে রেখে কি লাভ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


