তুমি কৃষ্ণ, আমি সুধামা
তুমি নারায়ণ, আমি নারদ
তুমি বারীন্দ্র, আমি জলবিন্দু
তোমায় কি করে ভুলি বন্ধু।
ইষৎ বৃষ্টিতে ঘরের চালার ফাক দিয়ে গড়িয়ে পড়া পানি,
মেঝেতে জমিয়ে রাখা ছেড়া কাথার ফাকগুলো
কিংবা পাওনাদারের বিদ্রুপ অথবা পেশাদার সমাজরক্ষকদের ভ্রুকুটি
কিংবা স্ত্রীর হাহাকার সম্বলিত অভিযোগগুলো-
প্রতিমুহুর্তে নিজের অস্তিত্বের সংকাটাপন্ন অবস্থাকেই জানান দিয়ে যায়,
হন্যে হয়ে তখন অস্তিত্বের সন্ধান করি।
অস্তিত্বের সন্ধান করি পেশাদার বুদ্ধিজীবীর বিবৃতির পংতিতে,
ধর্মাত্মার অমিয় সুধায় কিংবা স্বজনের আনুষ্ঠানীক ভালবাসায়;
কিন্তু সময়ের স্রোত ঠিকই জানান দিয়ে যায়-
এরা আদৌতে আমার মতই পোশাকী এবং নিতান্তই আনুষ্ঠানীক;
ভেতরের মানুষটা আপাদমস্তক অস্তিত্বহীন।
বিশ্বাস-অবিশ্বাসের দোলা
যুক্তির গ্যাড়াকল অথবা নাস্তিকতার পাহাড় ডিঙ্গিয়ে
অবশেষে ফিরে আসি তোমার কাছে,
কল্পনায় তোমাকে ঘিরে অস্তিত্বের এক অভিনব সৌধ গড়ি
এবং নিঃসন্দেহে-
তোমার এ অস্তিত্ব সদা বর্তমান,
নিশ্চিতভাবেই এ অনুভুতি কখনই অতীত বা ভবিষ্যৎ হবার নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


