somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্য’কথা নয়, সত্যি।

২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- কি খবর! কেমন আছ?
• ভাল নারে ভাই। কাজকর্ম নাই, সংসার চালান খুব কষ্ট হয়ে পড়িছে। তিন বেলা দুমুঠো ভাত জোগাড় করাই কষ্ট হয়ে পড়ছে দিন দিন।
- হু!! কি আর করবা!
• ভাবতেছি বিদেশ যাব।
- কিন্তু বিদেশ যেতে তো অনেক টাকা, কিভাবে মানেজ করবা?
• দেখি কি করা যায়, জমি-জাতি বিক্রি করে হলিও বিদেশ যাতি হবে, নাইলে না খেয়ে মরতে হবে।
- দেখ সাবধান! বিসস্ত লোক ছাড়া টাকা পয়সা দিওনা!
• না ভাই! আমার মামার শালার একজন পরিচিত লোক আছে, ১২ বছর মালেশিয়া থেকে এসেছে। অনেক লোককেও পাঠিয়েছে, তার সাথে আমার কথা হয়েছে। সে বলেছে, আগে ভিসা হাতে পাব তারপর টাকা।

(চার মাস পর)

- কি! শুনলাম তুমি নাকি সব জমি বিক্রি করে মালেশিয়া যাচ্ছ?
• হ ভাই! কি আর করব, এত টাকা আমারে কে দিবে? তবে সব বিক্রি করিনি, একটা বিক্রি করেছি আর দুইটা বন্ধক রেখেছি। আর এর ওর কাছ থেকে কিছু ধার করেছি।
- বউপোলাপান কি খাবে? তোমার মা-বাপও তো আছেন!
• কইদিন চলবে একটু কষ্ট করে তারপর আমি টাকা পাঠালেতো সব ঠিক হয়ে যাবে।
- তা কত টাকা লাগছে?
• তা প্রায় দুই লাখ তিরিশ হাজার।
- বলোকি! আমিতো শুনেছি মালেশিয়া জেতে ৮০ হাজার টাকার মত লাগে।
• অইডা খাতা কলমে। ভাই কাওরে এই কথা বইলেন না। তাহলে আমার সমস্যা হবে।
- তা যাচ্ছ কবে? ভিসা হাতে পেয়েছো?
• না এখনো হাতে পাই নাই, তবে অফিসে ভিসা চলে এসেছে। ফ্লাইট পাছে না। ফ্লাইট নাকি খুব শট। তয় ২/৩ সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। কিনাকাটার জন্য কিছু টাকার শট পড়ে গেছে। হাজার দশেক টাকা যদি ধার দিতেন! আমি যেয়েই আপনার টাকা পাঠায়ে দিব।
- অত টাকা তো হাতে নেই, বাসায় এস দেখি কতটুকু করতে পারি।
• চাচিরে (আমার মা) বলেছি আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখতে, আপনিও একটু বলে যেয়েন। বাচ্চাটা আবার আমারে ছাড়া একদিনো থাকতে পারে না।
- আচ্ছা ঠিক আছে। বিদেশে কিন্তু অনেক কষ্ট, দিনে ১৪/১৫ ঘণ্টা নাকি কাজ করতে হয়, পারবা?
• ৪/৫ বছর একটু কষ্ট করে কিছু টাকা জোগাড় করতে পারলে দেশে এসে একটা ব্যবসা করব। কষ্টতো করতেই হবে। ভাই আমার জন্য দোয়া করবেন।


(আরো ৩ মাস পর। খবরঃ মালেশিয়া সরকার সেদেশে ৫৫ হাজার বাংলাদেশি ভিসা বাতিল করেছে)

- কি খবর! মালেশিয়া নাকি আর লোক নিচ্ছে না?
• হ ভাই, তাই তো শুনছি। বিশ্বমন্দা না কি যেন হইছে। তই আমলীগ সরকার বলছে এটা বেশি দিন থাকবে না। আমাগের মন্ত্রি নাকি মালেশিয়া গেছে। সব নাকি ঠিক হয়ে যাবে।
- দেখ! ঠিক হলে তো ভাল।
• হ, আল্লাহ আল্লাহ করতেছি। শেষ মুহুর্তে কি যে হলো!এদিকে জমি-জাতি সব হাত ছাড়া করলাম।কিছু তে কিছু হয়ে গেলেত বউ পোলাপান নিয়ে পথে বসতে হবে। আল্লাহ ই জানে কপালে কি আছে!তই মন্ত্রি যখন গেছে কিছু একটা হবে। হাজার হলিও মন্ত্রির কথাতো ফেলতি পারবি নানে। কি বলেন ভাই?

(৪ মাস পর। খবরঃ বাংলাদেশী শ্রমিকের ব্যাপারে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা বহাল রয়েছে)

না, এরপর আর তার সাথে আমার কথা হয়নি। কি আর বলবে সে এখন!

ভাবছি, ৫৫ হাজার ভিসা মানে ৫৫ হাজার পরিবার মানে প্রায় ৩ লক্ষ মানুষ! হাজার হাজার বৃ্দ্ধ-বৃ্দ্ধার শেষ বয়সে একটু ভাল থাকার সপ্ন, হাজার হাজার শিশুর একটা নুতন জামা আর বিদেশি খেলনার সপ্ন, হাজার হাজার অভিভাবকের তার স্ত্রী-সন্তানের মুখে দুবেলা ভাল একটু খাবার তুলে দেওয়ার সপ্ন----- সব শেষ!!!
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×