সাম্প্রতিক এই ডামাডোলের মধ্যে সকল সাধারন ব্লগারের উদ্দেশ্যে বন্ধুত্বের দাবী নিয়ে দুটি পোষ্ট দিয়েছিলামঃ
ব্লগার বন্ধুরা! অনুগ্রহ করে আর একটু দায়িত্বশীল হোন!! নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না!!!
ব্লগার বন্ধুরা! অনুগ্রহ করে আর একটু দায়িত্বশীল হোন!! এ রক্তের হোলী খেলায় উসকানি দিবেন না !!!
একই দাবী নিয়ে আবারও অনুরোধ নিয়ে এলাম! সামু তার জীবনের সবচেয়ে খারাপ সময়টা পার করছে, এতটা দুঃসময় সম্ভবত আগে কখনও আসেনি। শুধু সামু নয়, সকল ব্লগারের জন্যই সময়টা ধুয়াশা! এই ব্লগের প্রান হচ্ছে সাধারন ব্লগাররা; যারা নিজের কথা বলার জন্য বা সময় কাটাতে বা বিনোদনের জন্য বা কোন প্রয়োজনে অথবা নিতান্ত অপ্রয়োজনে ... অভ্যাসবসত... সামুর সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে গেছেন। আমার মত অসংখ্য ব্লগার আছেন যাদের কাছে সামু হয়ে গেছে প্রাত্যহিক জীবনের অংশ! কারো সাথে ভার্চুয়াল দোস্থি, কারো সাথে অভিমান, কারো সাথে কিছুটা ঠুকাঠুকি, কারো কবিতার প্রেমে পড়ে যাওয়া আবার কারোটিতে নাক শিটকানী, ১৮+ পোস্টে চুপিচুপি ঠুকে মজা লইয়া আবার কমেন্টে সুশীল হওয়ার ভাব ধরা ... ... এসব নিয়েই তো ব্লগিং!
সমাজের সব জায়গা যেমন অধিকংশ সাধারন মানূষ আর তার সাথে থাকে দু’একজন কুলাঙ্গার, এখানেও তার ব্যতিক্রম নয়! এই কুলাঙ্গার গুলোরে নিয়ে যত ঝামেলা! তাদের পাপে তারা নিজে তো ডোবেই সেই সাথে ডোবাই সাধারন মানুষকে। সাধারন মানুষদের বিপদে পড়ার জন্য অবশ্য শুধু ঐ কুলাঙ্গাররা-ই দায়ী নয়, এজন্য আমজনতার হুজুকে মাতাল হওয়াটাও অনেকাংশে দায়ী।
কিছুদিন আগে দেখেছি ধর্ম নিয়ে কিছু বললেই তাকে জা-শি বলা হচ্ছে, গণজাগরণ নিয়ে কেও পজিটিভ সমালোচনা করলেও তাকে ছাগু ট্যাগ দেওয়া হচ্ছে, জাতীয়তাবাদী মানসিকতার ব্লগারদের দুরাবস্থা নিয়ে নোংরা ঠাট্টা করা হচ্ছে ... এমন কি পুলিশের গুলি খেয়ে সাধারন মানুষের মৃত্যু নিয়েও অনেকে ব্যঙ্গ করেছে, যেহেতু তারা তাদের মতাদর্শের নয়!
আর এখন? উল্টাটা! ধর্ম নিয়ে কটূক্তিকারী কিছু ব্লগার গ্রেফতার হওয়ায় অনেকেই খুশিতে বগল বাজাচ্ছে! ভুলে যাচ্ছে কিছুদিন আগেও এদের কিন্তু সরকার গানম্যান দিয়ে প্রেটেকশন দিয়েছে, এখন দরকার পড়েছে তাই তাদের ধরছে ... সবই ভোটের রাজনীতির খেলা !! সামনে আমি আপনি যে দাবার গুটি হব না তার কি কোন নিশ্চয়তা আছে?? সো, উচ্ছাস প্রকাশ করেন ভাল কথা ... কিন্তু সাধু সাবধান! বেশি বিগলিত হইয়েন না!!
অনেকেই আবার একধাপ এগিয়ে সামু’রই ব্যান চাচ্ছে! কত বড় মীরজাফর!!!
আসুন বন্ধুরা ...
সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিই! কারো সমালোচনা করার ক্ষেত্রে শালীনতার সীমার কথা স্বরন রাখি! অন্যের ধর্মীয় অনুভুতিতে নোংরা ভাবে আঘাত না করি! সরকার সহ সকল রাজনৈতিক দলের সমালোচনার সময় নিজের বুদ্ধি বিবেচনা সম্পর্কে ধারনা রাখি! সেই সাথে তাদের সবরন করিয়ে দিই ব্লগাররা অসহায়-অশিক্ষিত আমজনতা নয়, আমাদের সম্মিলিত শক্তি কে অবহেলা করবেন না, আমাদের কাছে কোন অস্ত্র নেই কিন্তু আমরা দুর্বল নই, আমাদের বড় অস্ত্র আমরা লিখতে পারি, আমাদের কথা বিশ্ববাসি কে জানাতে পারি!! আমাদের নিয়ে রাজনীতির কুটিল খেলা বন্ধ করুন! এটা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না!!!
আসুন আমরা আমাদের সম্মিলিত শক্তি দিয়ে সকল অশুভ শক্তিকে প্রতিহত করি। শেষে আবার সেই একই অনুরোধ জানিয়ে যাচ্ছি ... আসুন ব্লগার শব্ধটিকে সাধারন মানুষের মাঝে “দায়িত্ববান নাগরিক” এর প্রতিশব্দ হিসাবে প্রতিষ্ঠিত করি!
শুভ কামনায় ... বন্ধু !!!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





