উত্তাল মার্চের শেষ সপ্তাহ। ৮ম ইষ্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আব্দুর রশীদ জানজুয়া তার অধীস্থন বাঙ্গালী সৈনিকদের দৃষ্টি পাকিস্তিনী ষড়যন্ত্র থেকে দূরে রাখতে ইন্টার কোম্পানি বাস্কেট বল কম্পিটিশন আয়োজন করে। ২৫ মার্চ ৭১ সকালে এই রকম এক ম্যাচের রেফরির দায়িত্ব পালন করেন ৮ম ইষ্ট বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড (2IC) মেজর জিয়া। সকাল সাড়ে নয়টায় জিয়ার সাথে পলিটিকাল সিচুয়েশন নিয়ে আলোচনা হয় ক্যাপ্টেন অলি (পরবর্তীতে কর্নেল অলি) এবং ক্যাপ্টেন খালেক (পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল) এর মধ্যে। ১১টার দিকে বায়জিদ বোস্তামী লেভেল ক্রসিং এ উত্তেজিত জনতা মালবাহী ট্রেনের বগি দিয়া ব্যারিকেড দেয়। উল্লেখ্য এই ক্রসিং ছিল ৮ম বেঙ্গল রেজিমেন্ট লাইনের কাছে। এবং এই ব্যারিকেডের উদ্দ্যেশ্য ছিল আর্মি মুভমেন্ট বাধা গ্রস্থ করা। ৮ম বেঙ্গলের সৈন্যরা সেখানে থাকলেও তারা জনগনের স্বপ্রনেদিত উত্তেজনাকে বাধা না দিয়ে বরং মৌন সমর্থন দিয়ে যাচ্ছিল। এই ব্যরিকেডের ফলে চিটাগং ক্যান্টের সাথে শহরের যোগাযোগ বাধা গ্রস্থ হয়।
ক্যাপ্টেন খালেক কে কর্নেল জাঞ্জুয়া নির্দেশ করেন ব্যরিকেড সরানোর। কিন্তু খালেক তাতে ইতস্তত করেন । এক পর্যায়ে বাধ্য হয়ে মেজর মীর শওকত ( পরবর্তীতে লেঃ জেনারেল) ও ক্যাপ্টেন খালেক মালবাহী সেই বগির ব্যরিকেড সরান। ব্যরিকেড সরিয়ে খালেক এক পর্যায়ে দেখা করেন মেজর জিয়ার সাথে। অনগয়িং সিচুয়েশন নিয়ে জিয়ার সাথে কথা হয় ক্যাপ্টেন খালেকের। এক পর্যায়ে খালেক জিয়াকে কি হতে যাচ্ছে তা জিজ্ঞেস করলে জিয়া শান্ত ভাবে পরিস্থিতি অবজার্ভ এবং সতর্ক থাকার জন্য বলেন।
দুপুর ১ টার দিকে জিয়ার কমান্ডিং অফিসার জাঞ্জুয়া তাকে শহরের বিভিন্ন পয়েন্টে ৮ম বেঙ্গল রেজিমেন্টের মোতায়ান কৃত সৈনিকদের পজিশন চেক করার জন্য পাঠান। এই সময় জিয়ার সাথে ছিলেন ক্যাপ্টেন খালেক। চিটাগং শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারন মানুষের সাথে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন জিয়া। ৩টার দিকে মেজর জিয়া'কে তার নাসিরাবাদের ভাড়া করা বাসায় ড্রপ করে অফিসার্স মেসে ফেরেন ক্যাপ্টেন খালেক
বিকেলেও স্বাভাবিক মিলিটিরি কার্যক্রম চলছিল ইষ্ট বেঙ্গল লাইনে। মেজর শওকত এই পর্যায়ে চিটাগং পোর্টে যান এমভি সোয়াত থেকে অস্ত্র খালাস এবং নিরাপত্তা তদারকীর জন্য। এখানে উল্লেখ্য যে মীর শওকতের অধীনে এক কোম্পানি সৈন্য এমভি সোয়াত থেকে অস্ত্র খালাসের দায়িত্ব পালন করেন। যাবার আগে ক্যাপ্টেন খালেককে ইউনিট লাইনে রেখে যান মেজর শওকত। এই পর্যায়ে বায়জীদ বোস্তামী লেবেল ক্রসিং এর কাছে জিয়ার সাথে সন্ধ্যায় পায়চারি করছিলেন ক্যাপ্টেন খালেক। এক পর্যায়ে জিয়া বলেন " পরিস্থিতি খারাপ, কি হবে কেউ জানে না, আমরা খুব ভয়াবহ সময় পার করছি" এই সময় পশ্চিম পাকিস্তানী কর্নেল হামিদ হুসেইন সিগরি জিয়া এবং খালেক এর পাশ দিয়ে জীপ করে যাচ্ছিলেন। সিগরী কেবল ক্যাপ্টেন খালেকের সাথে কথা বলেন। আশ্চর্যের বিষয় সে জিয়ার সাথে কোন কথা বলে নি। সিগরী সাথে খালেকের কথা বলার সময় জিয়াকে বেশ চিন্তিত দেখা যাচ্ছিল। আর এর পিছনে কারণ ছিল মেশিন গ্যান পোষ্ট। জিয়ার নির্দেশে খালেক ২০ বালুচ রেজিমেন্টের ঐ মোবাইল ম্যাশিন গান পোষ্ট যা এক তিন টন ট্রাকের সাথে এডজাষ্ট ছিল তা সেখান থেকে সরিয়ে ইউনিট লাইনে ফেরত পাঠান। এই ক্ষেত্রে বেশ কৌশলে খালেক বালুচ রেজিমেন্টের চার সদস্যকে কনভিন্সড করেন যে, সিচুয়েশন ভাল না উত্তেজিত জনগন যে কোন মুহুর্তে হামলা করে অস্ত্র ছিনিয়ে নিতে পারে। ক্যাপ্টেন খালেকের এই বুদ্ধিদীপ্ত মুভ জিয়াকে ইমপ্রেস করেছিল
সন্ধ্যা ৭টার দিকে মেজর শওকত ফিরে আসেন পোর্ট থেকে এবং ক্যাপ্টেন খালেককে পোর্ট ডিউটির জন্য রেডি হতে বলেন। সন্ধ্যা ৮ টার দিকে খালেক কমান্ডিং অফিসার কর্নেল জাঞ্জুয়ার সাথে দেখা করেন । নতুন এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার আনসারীর কাছে রিপোর্ট করার জন্য বলা হয় খালেককে। এক প্লাটুন (৩০ জন) সৈন্য নিয়ে ক্যাপ্টন খালেক নেভীর এক ট্রাকে করে পোর্টের উদ্দ্যেশ্যে রওনা দেয়ার জন্য তৈরি হন। যাবার আগ মুহুর্তে ক্যপ্টেন খালেক প্লাটুন কমান্ডার সুবেদার মজিদকে জিজ্ঞেস করেন প্রয়োজনীয় রেশন এবং আর্মস এম্যুউনেশন নেয়া হয়েছে কি না??? সুবেদার এম্যুনেশন নেয়া হয় নি বলে জানান। এই পর্যায়ে এম্যুউনেশন না নেয়ায় ক্ষেপে যান ক্যাপ্টেন খালেক। এবং তিনি দ্রুত এম্যুউনেশন নেয়ার তাগিদ দেন সৈন্যদের। দূর থেকে এই অবস্থা দেখছিলেন কমান্ডিং অফিসার জাঞ্জুয়া এবং তার সাথে ছিলেন মেজর জিয়া, মেজর শওকত এবং ক্যাপ্টেন অলি। চতুর জাঞ্জুয়া খালেককে বলেন খালেক তুমি সৈন্যদের নিয়ে চলে যাও পোর্টে। ব্রিগেডিয়ার আনসারী ওয়েট করছেন। সময়মত আমরা এমিউনেশন পাঠাব। কিন্তু খালেক বলেন সৈন্যরা এমিউনেশন ছাড়া যাবে না। এই পর্যায়ে জাঞ্জুয়া তার দ্বিতীয় চাল চালেন। এবং বলেন "জিয়া তুমি আগে চলে যাও খালেক তোমাকে ফলো করবে" জাঞ্জুয়ার এই নির্দেশ উপস্থিত সবাইকে বিস্মিত করে। সাধারণত এই জাতীয় ডিউটিতে সেকেন্ড ইন কমান্ডের যাওয়ার প্রশ্নই আসে না। অগ্যাতই দুই পশ্চিম পাকিস্তানি সেকেন্ড লেফটেনেন্ট এর সাথে জিয়া রওনা হন পোর্টে। যাওয়ার আগে উদ্ধিগ্ন জিয়া খালেককে বলেন যে কোন ধরণের উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে তাকে অভিহিত করার জন্য
জাঞ্জুয়ার নির্দেশে মীর শওকত ২৫ মার্চ সকাল থেকেই প্রায় সারাদিনই ছিলেন তার চার্লি কোম্পানি নিয়ে পোর্টে সোয়াত থেকে অস্ত্র খালাসের জন্য। মীর শওকত সন্ধ্যার দিকে ফিরে আসেন একজন জেসিওকে দায়িত্ব দিয়ে। এই কোম্পানির অধিকাংশ সৈন্য'কেই পাকিস্তানীরা গুলি করে মেরে ফেলে ক্র্যাক ডাউনের পর। অল্প কয়েকজন কেবল পানিতে লাফ দিয়ে কর্নফুলী নদী পার হয়ে জীবন বাচাতে সক্ষম হয় যারা পরবর্তীতে যোগ দেয় ৮ম বেঙ্গলের সাথে
ক্যাপ্টেন খালেক যখন আর্মস এন্ড এম্যুউনেশন নিয়ে পোর্ট ডিউটিতে যাচ্ছেন ঠিক তার আগে তার এক আত্মীয়র ফোন কল পান যে, ঢাকার রাস্তায় আর্মি নেমেছে এবং পিলখানায় ইপিআর সৈনিকরা আক্রান্ত হয়েছে। ৮ম বেঙ্গল লাইনে তখন কোন সিনিয়র অফিসার ছিলেন না। জিয়াকে জাঞ্জুয়া পোর্টে পাঠিয়ে তার বাংলোতে ফিরে যান। মেজর শওকত তার অফিসার'স মেসে। ঢাকার হামলার খবরে উদ্ধিগ্ন খালেক জিয়াকে পোর্ট থেকে ফিরিয়ে আনার জন্য রওনা হন। পথে নানা ব্যরিকেড পেরিয়ে খালেক যখন আগ্রাবাদ রেলওয়ে ওভার ব্রীজের কাছে এলেন তখন দেখেন ৮ম বেঙ্গলের সৈন্যরা একটি শক্ত পোক্ত ব্যরিকেড সরানোর চেষ্টা করছেন। এবং জিয়া পায়চারি করছিলেন । জিয়াকে দেখে দ্রুত জিপ থেকে নেমে খালেক জিয়াকে ঢাকার সিচুয়েশন অবহিত করেন এবং পোর্ট ডিউটিতে না যাওয়ার জন্য অনুরোধ করেন
জিয়া কিছুটা উদ্ধিগ্ন হলেন এবং বললেন "আমাদের কি করা উচিত???" জিয়া এই সময় নিজের সাথে নিজেই কথা বলছিলেন। জিয়া তখন মুষ্টি বদ্ধ বাম হাত দিয়া ডান হাতের তালুতে ঘুষি মারেন এবং বলে উঠেন " এই ক্ষেত্রে আমরা রিভোল্ট করব এবং আমাদের আনুগ্যত বাংলাদেশ সরকারের প্রতি প্রদর্শন করব"
এই পর্যায়ে দুই পাকিস্তানী জুনিয়র অফিসারকে বোকা বানিয়ে জিয়া বলেন ক্যাপ্টেন খালেক জাঞ্জুয়ার নির্দেশে তাদের বেঙ্গল লাইনে ফিরিয়ে নিতে এসেছেন এবং তাদের আপাতত পোর্টে যেতে হবে না। ৮ম বেঙ্গল লাইনে ফিরলে জিয়া খালককে দুই পাকিস্তানী জুনিয়ার অফিসারকে বন্দী করার সিগনাল দেন। আটক দুই পাকিস্তানিকে কোয়ার্টার গার্ডে রাখা হয়। কোয়ার্টার গার্ডের সৈনিকরা এই সময় উত্তেজিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে তাদের নিভৃত করেন খালেক এবং বলেন এখনো কিছু শুরু হয়নি বরং তাদের ধৈর্্য ধরার জন্য বলেন
জিয়া এই পর্যায়ে একটি জিপ চাইলেন এবং তাকে কমান্ডিং অফিসারের বাংলো তে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। জিয়া জাঞ্জুয়ার বাসায় পৌছে নিজেই কলিং বেল বাজান। জাঞ্জুয়া খুব ধূর্ত হলেও আসল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। তাই সে কোন রূপ প্রি কশেন নেয় নাই। তার বাড়ির গার্ডরা ছিল বাঙ্গালী সৈনিক। দরজা খুলে ভূত দেখার মত জিয়াকে দেখে অবাক হয় জাঞ্জুয়া। নিজেকে নিয়ন্ত্রনে নিয়ে স্বভাব সুলভ কমান্ডারের মত জিয়াকে জাঞ্জুয়া জিজ্ঞেস করে "কি হয়েছে জিয়া???" জিয়ার উত্তর ছিল "স্যার আই নিড টু টক উইথ ইউ" জাঞ্জুয়ার বাসায় কথা বলার জন্য বললে জিয়া বলেন " স্যার আপনাকে আমার সাথে ইউনিট লাইনে যেতে হবে সেখানে ক্যাপ্টেন অলি ও খালেক আছে তারাও আপনার সাথে কথা বলবে" জাঞ্জুয়া রাজী হলেন এবং জিয়া তাকে সাথে করে কোয়ার্টার গার্ডের দিকে নিয়ে যায়। কোয়ার্টার গার্ডের কাছে এলে জীপে থাকা এক জন সৈনিকের অস্ত্র কেড়ে নিয়ে জিয়া জাঞ্জুয়ার দিকে তাক করে এবং বলেন " স্যার ইউ আর আন্ডার এরেষ্ট এন্ড ডোন্ট ট্রাই টু টেক লিডারশীপ"
এই পর্যায়ে এসে মেজর জিয়া ফোনে রাজনৈতিক ব্যক্তিদের সাথে ফোনে যোগাযোগ করেন এবং একি সাথে ৮ম বেঙ্গলের সকল ডিউটিরত অফিসারদের শহর ছেড়ে বেঙ্গল লাইনে এসে জড়ো হতে নির্দেশ দেন। একই সময় বেঙ্গল লাইনে থাকা অন্য সব পশ্চিম পাকিস্তানী অফিসারদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়। এবং মেজর শওকত'কে ঘুম থেকে ডেকে তুলে জিয়া জিজ্ঞেস করেন " আমি আশা করি তুমি আমাদের সাথে" শওকত বলেন " আই এম উইথ ইউ জিয়া ভাই"।
এই পর্যায়ে এসে জিয়া সমস্ত সৈন্যদের এসেম্বেল করার জন্য আদেশ দেন। খালেকের নির্দেশে সিনিয়র জেসিও সুবেদার
মেজর মুহাম্মদ আলী ব্যাটিলিয়ন সৈন্যদের এসেম্বল করান। এই সময়ে শহরের বিভিন্ন জায়গা থেকে এসে বেঙ্গল লাইনে জড়ো হয় ৮ম বেঙ্গলের সৈন্য ও অফিসাররা । মেজর শওকত সৈনিকদের উদ্দ্যেশ্যে বলেন সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়া ব্যাটলিয়ান কমান্ডের দায়িত্ব নিয়েছেন এবং তিনি এখন সৈনিকদের উদ্দ্যেশ্যে কিছু বলবেন
মেজর জিয়া এক আবেগ ঘন স্পীচে সমস্ত বাংলাদেশের পরিস্থিতি সৈনিকদের অবহিত করেন। তিনি বলেন পাকিস্তানীরা আমাদের হত্যা এবং গ্রেফতারের চেষ্টা করেছে। তারা ক্যাপ্টেন খালককে এক প্লাটুন সৈন্য সহ পোর্টে পাঠাতে চাইল। একি সাথে আমাকেও চিটাগং পোর্টে পাঠাতে চাইল। ভাগ্য ক্রমে আমরা ফিরে এসেছি। তারা ৮ম বেঙ্গলের সবাইকে হত্যার পরিকল্পনা করছে। এমত অবস্থায় আমরা আমাদের আনুগত্য বাংলাদেশের প্রতি প্রকাশ করছি। এখন থেকে আমরা একটি স্বাধীন দেশ । এবং আমরা আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব।
জিয়া তার বক্তব্যের প্রতি সমর্থন চাইলে সৈন্যরা "জয় বাংলা" বলে জিয়ার বক্তব্যের প্রতি সমর্থন করেন। সৈনিকদের স্লোগান এতই উচ্চস্বরে ছিল যে, নাসিরাবাদ হাউজিং এরিয়ার আধিবাসীদের ঘুম ভেঙ্গে যায় এবং তারা বেঙ্গল লাইনের এস্মেবিলি মাঠের দিকে জানালা দিয়ে উকি ঝুকি মারতে থাকে
মেজর জিয়া মেজর শওকতকে আওয়ামী নেতাদের সাথে কন্টাক্ট করার নির্দেশ দেন। এবং একটি জীপে করে মেজর শওকত আওয়ামী নেতাদের সাথে কন্টাক্ট করার জন্য বের হয়ে যান। এবং ক্যাপ্টেন খালেকের ভাষ্য মতে শওকত এম এ হান্নান, জহুর আহমেদ চৌধুরী এবং এম আর সিদ্দীকির সাথে দেখা করেন এবং ৮ম বেঙ্গলের কার্যক্রম তাদের অবহিত করেন
একই সাথে জিয়া চিটাগং সিভিল সার্ভিসের টপ অফিসারদের ফোন করেন ।জিয়া ফোন করেন চিটাগংএর ডিসি এসপি সহ শীর্ষ কর্মকর্তাদের। এবং তিনি তাদের সমর্থন চান এবং সাথে না থাকলে তাদের পরিনিত সম্পর্কেও অবহিত করেন। এই সময় জিয়া যাদের ফোনে পাচ্ছিলেন তাদের সবার প্রতি একই নির্দেশ দিচ্ছিলেন। এবং যাদের তিনি ফোনে পাচ্ছিলেন না টেলিফোন অপারেটরকে তাদের সাথে কনাক্ট করে তার মেসেজ দেয়ার নির্দেশ দেন
তখন ফজরের আজান হচ্ছিল। জিয়া শেষ বারের মত অফিস ত্যাগ করেন। এবং নাসিরাবাদে তার ভাড়া করা বাসায় শেষ বারের মত যান মিসেস জিয়ার সাথে দেখা করতে। এরি মধ্যে তিনি সৈনিকদের সমস্ত আর্মস এবং এমিউনেশন নেয়ার নির্দেশ দেন। এখানে উল্লেখ যোগ্য হল যে, রিভোল্ট করার পর পর আর্মার ডিপোর চাবি যে কাচের দেয়ালে রক্ষিত ছিল তা জিয়া কোন রূপ ফর্মালিটির মধ্যে না গিয়ে তার কাছে থাকা রাইফেলের বাট দিয়ে ভেঙ্গে ফেলেন। এবং চাবি নিজ হাতে হস্তগত করেন
প্ল্যান অনুযায়ী সমস্ত আর্মস এন্ড এমিউনেশন নিয়ে ৮ম বেঙ্গল লাইন ছেড়ে যাওয়ার কারণ হল এখানে থেকে প্রতিরোধ যুদ্ধ করা যাবে না। কারন মাত্র ৩ কিলো মিটার দূরে ক্যান্টনমেন্ট। সেখান থেকে ৮ম বেঙ্গল লাইন মর্টার রেঞ্জের দুরুত্বে।ক্যান্ট থেকে ছোড়া কোন গোলার আঘাতে বেঙ্গল লাইনের আশেপাশে থাকা সিভিলিয়ানরাও ক্ষতিগ্রস্থ হবে তাই সরে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল
ভোর ৬টায় ৮ম বেঙ্গল কালুরঘাটের উদ্দ্যেশ্যে ব্যাটেলিয়ান লাইন ত্যাগ করে। ব্যাটিলিয়নের কাছে থাকা সমস্ত আর্মস এমিউনেশন নিয়ে শুরু হয় তাদের পথ চলা। মেজর শওকত তার কাছে থাকা সমস্ত কিছু নিয়ে চলে আসেন। জিয়া শেষ বারের মত তার বাসা থেকে বের হয়ে আসেন কেবল ইউনিফর্ম পরে। এই সময় নাসিরাবাদ হাউজিং এর মধ্যে থাকা অন্য সব বাঙালি অফিসাররা এসে যোগ দেয় ৮ম বেঙ্গলের সাথে। এদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাপ্টেন সুবিদ আলি ভূইয়া (পরবর্তীতে মেজর জেনারেল এবং বর্তমান আওয়ামী এম পি)
জিয়া রাতেই কন্টাক্ট করেন ইপিআর এর ক্যাপ্টেন রফিকের (পরবর্তীতে মেজর এবং ৯৬ এ আওয়ামী সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রী) সাথে। রফিক ওয়ারলেস ম্যাসেজে জানান ইপিআর রিভল্ট করেছে। ক্যাপ্টেন হারুন আহমেদ কাপ্তাই থেকে এসে যোগ দেন ৮ম বেঙ্গলের সাথে। আসার আগে তার ইউনিটের পাকিস্তানী অফিসারদের বন্দী করেন ক্যাপ্টেন হারুন।
হত্যাজজ্ঞে মেতে উঠা পাকিস্তানীরা ইবিআর রেজিমেন্টে সেন্টারের চিফ ইনষ্ট্রাকটর লেঃ কর্নেল এম আর চৌধুরিকে হত্যা করে। একই সাথে ইবিআর সেন্টারের থাকা বাঙ্গালী সৈনিকদের উপর হামলা করে। হামলা শুরু হয় চিটাগং ক্যান্টে থাকা বাঙ্গালীদের উপর। লেঃ কর্নেল চৌধুরি ছিলেন ঐ সময়ে চিটাগং এরিয়ার সিনিয়র বাঙ্গালী অফিসার। উল্লেখ্য ঐ সময়ের সিনিয়র মোষ্ট বাঙ্গালী অফিসার ব্রিগেডিয়ার মজুমদারকে ঢাকা ক্যন্টে আলচনার নামে আগেই সরিয়ে নেয়া হয়েছিল ঢাকায়। এবং তার জায়গায় এরিয়া কমান্ডার করে পাঠানো হয় ব্রিগেডিয়ার আনসারীকে। ব্রিগেডিয়ার মজুমদারকে পরবর্তীতে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। তাকে পাকিস্তানের কারাগারে রেখে অমানবিক নির্যাতন করা হয় এবং শেখ মুজিবের বিপক্ষে সাক্ষী দিতে পাকিরা জোর চেষ্টা চালায়।
২৬শে মার্চ সকালের মধ্যে ৮ম বেঙ্গল কালুরঘাট জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করে। পটিয়ায় তৈরি হয় ৮ম বেঙ্গলের অস্থায়ী হেড কোয়ার্টার। মেজর জিয়া ছিলেন যার কমান্ডিং অফিসার এবং ক্যাপ্টেন অলি ছিলেন স্টাফ অফিসার। ক্যাপ্টেন খালেককে দায়িত্ব দেয়া কালুর ঘাট রেডিও স্টেশনের। আর এই রেডিও স্টেশন থেকে জিয়া বঙ্গবন্ধুর পক্ষে ঘোষনা করেন "মহান স্বাধীনতার " জিয়ার ঘোষনাই একমাত্র অন রেকর্ডেড ঘোষনা বাকী সব ঘোষনার পক্ষে তথ্য প্রমান যোগাঢ় করে আওয়ামী মসলা দিয়া জগা খিচুড়ির ইতিহাস রান্না করতে হবে
(ফেসবুক থেকে সংগৃহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





