বাংলাদেশের নেট জগতের প্রায় সবাই জানেন আসিফ মহিউদ্দিন ছুরিকাহত হয়েছেন। আসলে ব্যাপারটা খুব নিন্দনীয়। আঘাত তাকে যে বা যারাই করে থাকুক না কেন সেটা গুরুতর অন্যায় এতে কোন সনদেহ নাই। কিন্তু এখানেও রাজনীতি সুপরিলক্ষিত।
এখন পর্যন্ত কে বা কারা মেরেছে সেই বিষয়টা ক্লিয়ার না হওয়ার আগেই এক মুক্তমনার ফেসবুক স্ট্যাটাস-
"ধর্মবাদীরা কাপুরুষই থেকে গেল। মানুষ আর হলো না। ওরা আর কোনোদিন মানুষ হবে এমনটা আশাও করি না। "
আমার ভাবতে অবাক লাগে, কিছু না জেনেই এই ধরনের কথার কি মানে ?হ্যা হতে পারে সেটা কোন ধরমবাদিদের দারা সংগঠিত হয়েছে।তাই বলে না জেনে এই ধরনের কথার উদ্দ্যেশ্ কি হতে পারে। এছাড়াও আরও অনেকে বলছেন পিয়াল নামক আওয়ামি পেইড ব্লগার এই করমকান্ড চালিয়েছে কিন্তু সেখানেও ওই একি কথা রয়ে যায়। তাও যদি দেখতাম একজন দুইজন এইরকম বল্গাহিন ভাবে নিজের ভাব যাহির করছেন তাহলেও একটা কথা ছিল। অনেক মানুষের কাছ থেকে এই ধরনের মন্তব্য আমাকে সত্যি আশ্চারজান্নিত করেছে। আমি ব্লগ লেখি না, মনে হয় নিজের চিন্তা শক্তি এবং লেখনি ততটা সমৃধ্য না। তাই যারা নিয়মিত ব্লগার, তাদের কাস থেকে এই সমস্ত গাধার মত কাজ দেখে সত্যি মরমাহত হলাম। আসিফ মহিউদ্দিন আবার সুস্থ হয়ে ফিরে আসুক সেটাই কামনা রইল। আসলে তার লেখায় ধরঁমের এমন কোন ক্ষতি হবে বলে আমি মনে করি না। কারন যে নিজেই ব্যক্তি হিসেবে ভাল না তার কথার দাম মানুষ একটা সময়ে এসে ইগনর করে, সেটাই স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



