somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" Intel Atom " Processor মোবাইল না কম্পিউটারের ! ! :|

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



" Intel Atom " Processor
মোবাইলের জন্য কমেন ? !

নাম টা শুনে প্রথমেই ভাবি এটা কি মোবাইল না কম্পিউটারের প্রসেসর ! এন্ড্রয়েড মোবাইল-ই বা কম্পিউটার থেকে কম কোথায় ! আজকে ইন্টেল প্রসেসরের সাথে বাজারে প্রচলিত মোবাইল প্রসেসর বা চিপসেটের সাথে সাধারন কিছু দিক তুলে ধরবো।

ASUS Zenfone সিরিজের সেট গুলি সাধারনত ইন্টেল এটম প্রসেসর /চিপসেট দিয়ে তৈরি।
ইন্টেল বা ইন্টেল এটম প্রসেসর কম্পিউটারের ক্ষেত্র পুরাতন হলেও মোবাইলের জন্য নামটা একটু নতুন -ই শোনা যায়। বাজারে অনেক প্রসেসর থাকলেও মোবাইলের প্রসেসরের ক্ষেত্রে আমরা মিডিয়াটেক বা কোয়ালকমের নাম- ই বেশি শুনে থাকি !
'মিডিয়াটেক' (mediatek) প্রসেসর/চিপসেট বলতেই আমরা চাইনিজ ভেবে থাকি ! আর 'কোয়ালকম-স্নেপড্রাগন' (qualcomm-snapdragon) বলতেই ভাবি যে এটি ভালো বা নামি-দামি ব্যান্ডের সেট !
কথা টা সত্য যে আমাদের লোকাল যে সব ব্যান্ড বা যে সব ব্যান্ড চায়না থেকে রি-ব্যান্ডিং করে আনে, তারা দামে সস্তা পেয়ে 'মিডিয়াটেক' প্রসেসর দিয়েই সেট বানিয়ে আনে। কিন্তু ওয়ালটন (WALTON) বা মাইক্রোম্যাক্স (micromax) এর মতো ব্যান্ডের দামি সেট গুলিতেও কিন্তু 'কোয়ালকম' প্রসেসর ববহর করে। এ কথা সত্য যে ক্ষমতা এবং গ্রাফিক্সের দিক দিয়ে 'মিডিয়াটেক' কিছু টা নিচের দিকের এবং দামেও কম।
অপরদিকে ক্ষমতা, গ্রাফিক্সের এবং দামের দিক দিয়ে কোয়ালকম প্রসেসর একটু উপরের সারিতে । তবে বিভিন্ন মডেল ভেদে দাম এবং ক্ষমতার দিক আপ-ডাউন করে এবং এর প্রভাব স্বাভাবিক ভাবেই মোবাইলের উপর গিয়ে পরে।
নামকরা ইন্টারনেশনাল মোবাইল ব্যান্ডগুলি সাধারনত 'কোয়ালকম' প্রসেসর ব্যবহার করে কিন্তু তারা প্রায় ঐ-একই কনফিগারেশন দিয়ে লো-প্রাইজ এডিশন নামে আরেকটি মডেল বের করে যাতে 'মিডিয়াটেক' প্রসেসর ব্যবহার করে। এইচটিসি (HTC) এই কাজ টা প্রায়-ই করে। SAMSUNG বা SONY ও তাদের ২/৩ টি মডেলে 'মিজয়াটেক' প্রসেসর ব্যবহার করেছে।

এবার আসি 'ইন্টেল এটম'(Intel Atom ) প্রসেসরে। কাগজ-কলমে গুনগত মানের দিক থেকে ইন্টেল এটম প্রসেসর কোন অংশেই কম না। কিন্তু কম্পিউটারের জগতে ইন্টেল প্রসেসরের দাপট, মোবাইলে তারা ধরে রাখতে পারেনি। শুরুর দিকে তারা বেশ ভালো সারা পেলেও বাস্তবে তাদের পারফমেন্স খুব একটা সন্তোষ জনক না। কাগজ-কলের পারফমেন্স আর ব্যবহারিক বা বাস্তব পারফমেন্স ঠিক খাপে -খাপে মিলেনি ! যার ফলে ২/১ টি কোম্পানি ছাড়া ইন্টেল মোবাইল প্রসেসরের সাথে চুক্তিবদ্ধও হচ্ছে না! আর ইন্টেল বাজারের সাথে তাল মিলিয়ে একটার-পর একটা চিপসেট বা প্রসেসর বানিয়েই যাচ্ছে। ইন্টেল-এটমের যেমন শক্তিশালী প্রসেসর রয়েছে তেমন সাধারন প্রসেসর ও রয়েছে। দামের দিক থেকে ই প্রসেসর একটু কম হলেও বৈশিষ্ট্যগত কারনে এন্ড্রয়েড ডিবাইসের সাথে ঠিক জেন মানিয়ে নিতে এখনো পুরোপুরি প্রস্তুত না...
উদাহরন স্বরূপ :
#Asus_Zenfone_5 (A500CG)
এই মডেলের সেট টি তে 'Intel Atom Z2580' চিপসেট বব্যবহার করা হয়েছে।
এটির প্রাইজ রেন্জ 15k, আমাদের দেশে প্রায় ১৩ হাজার টাকতে পাওয়া যায়।
২জিবি RAM, ৮ এবং ২ MP ক্যামেরা, ২GHz, ৫ ইন্চি ডিসপ্লে ইত্যাদি। এন্ড্রয়েড লাভাদের কাছে অল্প সময়েই এই সেট টি ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যবহারকারিদের মতামত অনুসারে সেট-টি ভালোই, শুধুমাত্র ব্যাটারি নিয়ে অভিযোগ রয়েছে….

#Asus_Zenfone_5 (A500KL)
উপরের মডেলটি(A500CG) রিলিজের কয়েক মাস পর প্রায় একই কনফিগারেশনের একই নামে ভিন্ন মডেলে ‘Qualcomm MSM8926 Snapdragon 400” চিপসেট ব্যবহার করে আরও একটি সেট বাজারে আনে আসুস।
২জিবি RAM, ৮ এবং ২ MP ক্যামেরা, ১.৩GHz, ৫ ইন্চি ডিসপ্লে ইত্যাদি।
এই মডেলের প্রাইজ রেন্জ 25k । আমাদের দেশে তেমন একটা না পাওয়া গেলেও দাম প্রায় ২০-২২ হাজার হবে বুঝা যাচ্ছে। মোটামুটি সেমসং, এইচিটিসি বা সনির কাছাকাছি।

দুটি সেটের দামের তফাৎ দেখে আমরা সহজেই অনুমান করতে পারছি যে ইন্টেল এটম, কোয়ালকমের ধারের কাছেও ঘেষতে পারছে না। তবে ইন্টেল এটম কোয়ালকমের শক্তিশালি স্নেপড্রাগন ৮০০ সিরিজের সমতুল্য প্রসেসর অলরেডি বাজারে ছেড়েছে।

দেখা যাক কম্পিউটারের রাজা “ইন্টেল” মোবাইলের জগতে কতটা রাজত্ব করতে পারে।

লিখেছেন: রাফি ইমন (ঘোড়ার ডিম)
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×