somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

WE NEED JUSTICE

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবাশ বাঙালী ছাত্র জনতা, সাবাশ বাঙালী, সাবাশ বাংলাদেশি। আমি '৫২র ভাষা আন্দোলন দেখি নি, আমি '৭১র মুক্তিযুদ্ধ দেখি নি, কিন্তু আমি '১৮ কে দেখেছি। আমি দেখেছি কিভাবে কিশোর ভাই এবং বোনেরা প্রতিবাদের ঝড় তুলতে পারে। কিভাবে তারা রাস্তায় নেমে আন্দোলনের জলোচ্ছ্বাস ডেকে আনতে পারে। অন্যায়-অবিচার সইতে সইতে একটা সময় পিঠ ঠেকে গেলে তখন আর দাবায় রাখা যায় না এই বাঙালীদের। এই সেই বাঙালী, এই সেই বাংলাদেশি। বড় বড় আমলা-মন্ত্রী মহোদয়গণ, আইন-শৃঙখলা বাহিনীরা যা করে দেখাতে পারে নি, আজ তারা তাই করে দেখিয়েছে। জবাবদিহিতার অভাব, আর তাই আজ এত রসাতলে সব আইন। আমাদের কিশোর ভাই-বোনেরা তাই আজ জবাবদিহিতার আওতায় এনেছে আইন-শৃঙখলা বাহিনীদের, এমনকি মন্ত্রীমহোদয়গণকেও এর বাইরে আলাদা করে দেখে নি। এটাই তো চাই, এটাই তো হওয়া উচিৎ। আইন সবার জন্যই সমান। যারা আইন প্রনেতা, তারাই যদি আইনের ভাঙনকারী বুল্ডোজার হয়ে থাকেন, তাহলে তার থেকে নিন্দনীয় আর কি থাকতে পারে, সেখানে আমাদের মত আম-জনতর কথা তো বাদই দেওয়া চলে।
সাইন্সল্যাব এর এক ঘটনা দেখলাম, ছাত্র ছাত্রীদের আন্দোলনে বাধা দেয়ার জন্য পুলিশ নামলে ছাত্র ছাত্রীরা তাদের গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানায়। এত সুন্দর স্বাগতম আর কোথাও দেখি নি, অস্ত্রের বিরুদ্ধে ফুল। সাবাশ!
ঢাকার আরও অন্যান্য জায়গার ছবি দেখলাম যে, পুলিশ বাহিনীরাই লাইসেন্সবিহীন গাড়ি এবং বাইক চালাচ্ছেন, এমনকি তাদের নিজেদের অনেকেরই লাইসেন্স ও নেই। লজ্জাস্কর বিষয়। এর জন্য ছাত্র ছাত্রীরা তাদের গাড়ি আটকিয়ে তাদের ভুল স্বীকার করতে বাধ্য করেছেন। চমৎকার লেগেছে বিষয়টা। কোন মারামারি নেই, শুধু টগবগে উত্তেজনা আর ক্ষোভ, এবং বুকে ধারণ করা আমাদের ভাই-বোনের মৃত্যু শোকই তাদের এ অদম্য সাহস যুগিয়েছে। সত্যিই প্রসংশনীয়।
তারা যানবাহনকে একটা শৃঙখলার মধ্যে এনেছে এবং লেন-সিস্টেম চালু করেছে। অ্যাম্বুলেন্স গুলোকে ঠিক মত যাওয়ার রাস্তা করে দিয়েছে।
আরেক জায়গায় দেখলাম, ভাঙচুররত রাস্তায় পরে থাকা কাচ ছাত্র-ছাত্রীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে । শুধু তাই নয়, ভেঙে যাওয়া রাস্তা তারা ইট দিয়ে সাময়িক মেরেমত করছে। তাদের শিক্ষাবোধ এবং ন্যায়-নীতিজ্ঞান আমাদের আঙুল তুলে দেখিয়েছে যে কেবল টেক্সুয়াল বই এর জাঁতাকলেই তারা পিষ্ট থাকে না, মানবিক জ্ঞানও তাদের আছে।
আজ প্রমাণ হয়ে গেল, জাহানারা ইমাম বাঙালীর সকল জননীর বুকে বুকে আজও বেঁচে আছেন। শ্রদ্ধেয় এক মা কে দেখলাম, তাঁর সন্তানদের খাবার বিলিয়ে বেড়াচ্ছেন, অপর এক মা কে দেখলাম, সন্তানদের খাইয়ে দিচ্ছেন, আজ তাঁরা সকল আন্দোলনরত সন্তানের জননী। শত শত শ্রদ্ধা তাঁদের জন্য। অনেক গার্জিয়ানদের দেখলাম, তাঁরাও রাস্তায় নেমেছেন নিজেদের সন্তানদের সাথে, আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে। শ্রদ্ধা তাঁদের জন্য।
.
শিক্ষার্থীদের এই আন্দোলনে অনেক মানুষ এর যাতায়াতে কষ্ট হয়ে যাচ্ছে। বিষেষ করে সিনিয়র সিটিজেনশিপদের। কিন্তু অনুরোধ্, আপনারা এটাকে ন্যাতিবাচক ভাবে নিবন না। '৫২ তে যখন আন্দোলন হয়, '৭১ এ যখন যুদ্ধ হয়, তখনও কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে অবর্ণনীয়। কিন্তু বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। আজ না হয় একটু কষ্ট করলাম, বিনিময়ে আমরা নিরাপদ সড়ক, সুষ্ঠু বিচার এবং সঠিক আইন ব্যবস্থাপনা পাব। আপনারা যেমন কষ্ট করছেন, আমিও করেছি, ক্লাস শেষ করে ৫.৬ কিলো আমাকে হেঁটে বাসায় আসতে হয়েছে। কিন্তু এই কষ্ট টা আমার কাছে কষ্ট হিসেবে লাগে নি, বরংচ আনন্দিত হয়েছি রাস্তায় ছাত্রদের স্লোগানরত এবং আন্দোলনরত অবস্থায় দেখে। নিজের ভেতরে নতুন করে বাঙালীত্বকে খুঁজে পেয়েছি। শহীদ সালাম, জব্বার প্রমুখ আজও আমাদের রক্তে মিশে আছেন, তা অনুভব করতে পেরেছি।
..
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি মনে পরে গেল, “শাসন করা তারই সাজে, সোহাগ করতে জানে যে।“
আমাদের ভাই বোনেরা যেমন সোহাগ করতে জানে তেমনি প্রতিবাদ করতেও জানে। তাঁদের দাবায়ে রাখা যাবে না।
...
বলার আরও অনেক কিছু ছিল, তবুও এখানেই শেষ করছি। সারা বাংলা জুড়ে যে আন্দোলনের ঢেউ, তা সফল হোক এই কামনা রইলো। আমাদের ভাই বোন যারা কবরে শায়িত, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের ছাত্র সমাজ।
WE NEED JUSTICE❤

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪১
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×