somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিশূলটাকে কি করতে বলা হচ্ছে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ত্রিশূলটাকে কি করতে বলা হচ্ছে?



ধর্ম এমন একটা বিষয় যে একজন মানুষ তার ধর্মের জন্য স্বীয় বিশ্বাসে মন্ত্রমুগ্ধের মত আত্ম বলীদান যেভাবে করতে পারে, তেমনি আবার কারো প্রাণও নিমিষেই নিতে সক্ষম। ধর্ম প্রাণ মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ধর্মকে পুঁজি করে রুযীর ব্যবস্থা করে নিতে মটেই ছাড়দেন না একদল স্বার্থান্বেষী। যাদের কে হিডেন স্পাই বলা চলে।

তারা প্রদর্শন করবে এমন যে, সে ধর্মের জন্য উদার মনে নিজেকে বিলিয়ে দিচ্ছে। যারা উক্ত স্বার্থান্বেষীর প্রতি বিশ্বাসী/অন্ধবিশ্বাসী নয়, তাদের খুন করার ইন্ধন প্রকাশ্যে দিয়ে যেতে কোন দ্বিধাবোধ করে না তারা। এতে নিজ সম্প্রদায় স্বার্থের কথা মাথায় রেখে উক্ত সম্প্রদায়ের সকলে সেই স্বার্থান্বেষীদের পক্ষপাতিত্ব করে চলে এবং প্রয়োজনে দাঙ্গা হাঙ্গামা প্রস্তুত করে। কিন্তু স্বার্থের জয় হয়ে গেলে উক্ত ব্যক্তিবর্গরা তার ভক্তদের লাথি মারতে মটেই দ্বিধাবোধ করে না। এদের উদ্দেশ্য যে কতটা ভয়াবহ, তা ইতিহাসের পাতায় চোখ বুলালেই জ্ঞাত হয়ে যাওয়া যায়।

এই ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়েই ভারত উপমহাদেশ বাসিদের নিষ্পেষণের চিত্র কারো অজানা নয়। ইতিহাস সাক্ষী দেয়, দাঙ্গা কখনই কোন সুফল বয়ে আনে না। কিন্তু তাতে ঐ আত্মম্ভরিদের কি আসে যায়! তারা তাদের কাজ করেই যায় স্বার্থ জয়ের জন্য।

তাদের একজন হচ্ছে ভাবধারী মুক্তমনা, ভিডিও ব্লগার কার্টুনিস্ট সানিউর রহমান। সে পূর্বে নিরপেক্ষ কথা বললেও, গত কয়েক মাস ধরে তার মাঝে লক্ষ করা যাচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী আচরণ। বার বার সনাতন ধর্মাবলম্বীদের তোষণ করে তাদের দাঙ্গার জন্য প্রস্তুত হতে বলছে। সে নিজেই স্বীকার করেছে যে উনি সাম্প্রদায়িক সম্প্রীতি চান না। নিজে নাস্তিকতা ছেড়ে দিয়েছে এবং সাম্প্রদায়িক হয়েছেন তাও পরোক্ষ ভাবে বুঝাতে চেয়েছে। ভিডিও'টি দেখতে ক্লিক করুন

গত কয়েক দিন পূর্বে তার আরও একটা ভিডিও তে সে হিন্দু সম্প্রদায়কে তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস নামে। এর মধ্যে ফার্স্ট ক্লাস তারাই অর্জন করেছে, যারা ত্রিশূল হাতে দাঙ্গার রূপ দিতে চায়। ভিডিও'টি দেখতে ক্লিক করুন

তার উক্ত ভিডিও তে রাফিন জয় নামক একজনের কমেন্ট ছিল, “আমার প্রশ্ন সংখ্যালঘু যারা নিপীড়ন নির্যাতনের স্বীকার হচ্ছে, তাদের নিয়ে আপনার ভূমিকা কেমন?” আর তাতে প্রতিক্রিয়া কেমন ছিল, তা ছবিতে দেখে নিন।






এবার কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি কি সানিউর রহমান চায় না? উনি কি সাম্প্রদায়িক দাঙ্গা চায় নাকি? উনার সাম্প্রতিক দেয়া সাম্প্রদায়িক তকমা নিয়ে আমার কিছু আসে যায় না। তার হিন্দু স্বার্থ রক্ষা করা নিয়েও আমার কিছু আসে যায় না। উনি যদি সনাতন ধর্মাবলম্বীদের জাগরণের কাজ করে, তো আমি তাকে স্যালুট করি। কিন্তু আমার আসে যায় এই নিয়ে যে উনি বাকি সব ধর্মাবলম্বীদের ও মানবতার স্বার্থ রক্ষার জন্য কোন কথা বলেন না? অন্য ধর্মের মানুষরা কি মানুষ না? বাকিদের নিয়ে কেন তার কোন হ্যাডেক নেই? কেন তার এমন এক পাক্ষিক আচরণ? তার পরেও উনি কি করে নিজেকে মুক্তমনা দাবি করে? তার পরেও দেখা যাচ্ছে যে উনার প্রত্যেক পোস্টে হিন্দুদের তোষণ করে মুসলিম অপযশ করা হচ্ছে। এতে করে যে সনাতনরা খুব উপকৃত হচ্ছে, তাও কিন্তু নয়। তারা দাঙ্গার জন্য প্রস্তুত হচ্ছে। দাঙ্গার যে কি চমৎকার ফলাফল ভারত উপমহাদেশের মানুষ পেয়েছে অতীতে, তা কারো অজানা নয়। অনেকের বক্তব্য থাকতে পারে, হয়তো ইসলাম নিয়ে কথা বলায় আমি মৌলবাদীদের মত তার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু তা নয়, আমি দাঙ্গা প্রস্তুত যেন না হয় তার জন্য কথা বলছি। কারণ আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ এবং দ্বিতীয়ত আমি মুক্তমনা।

তাই বলব, সানিউর রহমান থেকে সাবধান। চাইলে ফেসবুক একাউন্ট ঘুরে দেখতে পারেন। লিঙ্কে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×