আমার অনধিকার চর্চা!
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন মুক্তমনার সাথে একবার ফোনে কথা হয়েছিলো। প্রথম বারেই সে আমাকে বলেছিল,“একটা কথা বলতে চাই আপনাকে, রাগ করবেন না তো?” আমিও সম্মতি প্রকাশ করলাম এবং তাকে বলতে বললাম। অনেক সময় নিয়ে, অনেক কথার পরে অনেক বিনয়ের সাথে সে বলল, “রাগ করবেন না, তবে আমি না বলেও পারছিনা। আমার মনে হয় আমরা অনধিকার চর্চা করছি। আমরা কথার প্রত্যেক বাক্যের মধ্যে ইংরেজি কেন ব্যবহার করছি! সবাই জানি ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। কিন্তু বাহুর বলে হয়তো না, একটু ভালবাসা দিয়েই বাঁচিয়ে রাখা সম্ভব আমাদের মাতৃভাষা। ইংরেজি চর্চা করতে বারণ করছিনা, তবে মাতৃভাষাকে আগে প্রাধান্য দিতে অনুরোধ করছি।” লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছিল আমার। কারণ সে বলেছিল যে,“আমার মনে হয় আমরা অনধিকার চর্চা করছি।” কিন্তু সত্য এটাই যে, সে তার কথার মধ্যে একটাও ইংরেজি শব্দ ব্যবহার করেন নি। এর পর থেকেই শুরু করেছি শুদ্ধ মাতৃভাষা বাংলা বলার প্রয়াস! সত্যিই সে মুক্তমনা। নাম উল্লেখ করলাম না তার।
[বাক্য গুলো আমার সম্পূর্ণ ভাবে মনে নেই, তবে এমনি কিছু কথা ছিল।]
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন