
অভ্র ভেদী কংক্রিট ও দেয়ালে গড়া দালানের
সঙ্কীর্ণ জানালার ফাঁকেতে দেখা যাচ্ছে মহা বিশালতা,
নীলিমার নীলের মাত্র একটুকরো নীলের ছোঁয়া
এবং দেখা যাচ্ছে মেঘমাল্যের সারি করা
দৌড় খেলা।
ঈশান কোণ থেকে ধেয়ে আসা শো শো শব্দ
এবং ভারী বর্ষণ দেখে হয়তো কারো
কবি হওয়ার শখ।
কেউ বা গাইছে গান ঝরো ঝরো মুখর বাদল দিনে।
কিন্তু এটাতো বাদল বর্ষায় প্রণয় কবিতা লেখা শুধুই
কবি চেতনা উদ্রেক করার বাদল নয়,
এটাতো সর্বগ্রাসী প্রলয় বাণ!
এই বাণ নজরুলের গাওয়া অন্যায়ের বিপরীতে থেকে
অন্যায় ভাসানো প্রলয় গান গাওয়া বাণ নয়।
এটাতো হাওরের কৃষকের কান্নার বর্ষণ,
বাণ কৃষকের গ্রাস কেড়ে নিয়ে যাচ্ছে,
ফসল ভাসছে হিন্দোল দোল দোল খেলা করে
বাণের জলে!
তবুও আমরা প্রেমের কবিতা রচনায় কর্ম ব্যস্ত!
সত্যিই আমরা সভ্য নগরবাসী সুশীল সমাজে
অভ্র ভেদী দালানে বসে বর্ষার প্রণয় কবিতা
লিখতেই সক্ষম, হাওর কান্না বুঝতে নয়!

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



