
সূর্যালোকের দীপ্তিচ্ছটা বাতায়ন পর্দাকে
ফাঁকি দিয়ে আমার ছোট কামরায় প্রবেশ
করে রোজ সকালে ঘুম ভাঙ্গায় আমার
অনিচ্ছায়!
তার পর প্রথমেই চোখ মেলে দেখা মেলে
পূব গগনে রক্তিমা প্রোজ্জ্বলা রবির। প্রভাতী
অভ্যুত্থানের প্রমাণ সে বয়ে বেড়ায় সারাটা
সময় আলোকিত দিবসের। তার পরেই দেখা
পাই বুলবুলি, চড়ুই, দোয়েলের পালকিত
মখমলে দেহ গাছের সবুজ পল্লবের আবডালে
সাথে তাদের সুরেলা ঐকতান! খুঁজে পাই
নতুন সতেজতা!
হয়তো কাল আর দেখতে পাবনা প্রভাতী
সূর্য্যির উদয়ন, হয়তো দেখতে পাবনা তার
দীপ্তিচ্ছটা, হয়তো গ্রহণ করতে পারব না
মুক্ত বাতাসে শ্বাস!
কারণ আমার দেশে দানবের আলখাল্লা এখন
প্রতি রন্ধ্রে রন্ধ্রে। হয়তো কাল আমিই হতে
চলেছি সূর্য!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




