ঈশান কোণ থেকে নৈঋতের দিকে
প্রচণ্ড বেগে এগিয়ে যাচ্ছে বাতাসের
কুণ্ডলী। চমৎকার শীতল করে দিচ্ছে
পুরো দেহটা! দমকা হাওয়া মাঝে
মাঝে খুব সজোরে ঘা মেরে এই গহিন
আঁধার রাতে যেন ফেলে দেয়। গাছের
সবুজ পল্লবগুলো তার ঘা খেয়ে যেন
পুরো গাছ নিয়েই লুটিয়ে পড়ে যাচ্ছে
মাটিতে।
মনোরম দৃশ্য... কিন্তু তবুও বিষণ্ণ
মনে বসে আছি আমি আমার ডায়রি
আর কলম টেবিলে রেখে জানালার পাশে।
কারণ শঙ্কা আর ভয়ে শব্দের কারুকার্য
সম্পূর্ণ ভুলে গেলাম মনে হচ্ছে। এতো
বড় গুরুভার আমার ওপর না চাপিয়ে
দিলেও হয়তো হতো। প্রথমবার কেউ
বলেছে আমায় নিয়ে কবিতা লেখ
একটা।
দিদির স্নেহের বাঁধনের জালে ফেসে
বারণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তাও আবার তার কথা, কবিতা যেন
মানুষের কথা বলে। এইবার এই
ভয়ের শৃঙ্খল কি করে যে বিদীর্ণ করি
তা আমার জানা নেই! তবুও ভালবাসি
তোকে দিদি!
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




