
ওহে গুরু, ধরনা তব সে ধুয়া....
কোকিলও শুনতে ব্যাকুল,
তব সে সুর, দূর্বাপরে স্বর্ণবিন্দু ছোঁয়া,
কুহেলী প্রভাত বেলা!
প্রাণের ছোঁয়া পাওয়া তোমা সঙ্গীত
সুর, সমাজের নানা মনন মর্ম,
আধুনিকতার ছোঁয়া, জাগায় দোলা
হিন্দোল যোগায় মনে তোমা রচনা!
খুলে দেয় লোচন, দেখা পাই না দেখা
কত শত অদেখা অনাচার...
পাই প্রেমানুভূতি, পাই সতেজতা,
পাই প্রাণের ছোঁয়া!
তুমি নও শুধু এক রবীন্দ্র, তুমি বিশ্বের
এক জনশ্রুতি, চির নির্ভর বাংলার
প্রাণের প্রাণ বিন্দু... চিত্তের উৎফুল্লতা
মম!
মম জীবনের এক অভিলাষ এই,
যেন পাই তোমা দেখা, যেন পাই
নব ভানু সিংহ! গুরু, চাই তোমায়
আরেকবার!
ওহে মম কবি গুরু প্রাণ ঠাকুর!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




