
বসন্তদূত কোকিল কণ্ঠে বসন্ত আগমনী
মায়া সুর,
তার সাথে তোমা কোকিল কণ্ঠে আধার
ভেদী ভোর!
সে সুরে ঘুম ভাঙ্গায় ঘুম পরী জীয়ন
কাঠি স্পর্শে,
ছুটে চলি সে সুর শুনতে তোমা দূর্বার
শিশিরাঙ্ক পরশে!
তোমা মূর্ছনায় যদি নাই বা থাকতো
দ্যোতনা,
সাথে তাতে আমায় না জ্বালালেই বা
কি হতনা?!
এখন ঘুম পরী নয়, ঘুম ভাঙ্গে চেতনা
অজ্ঞাতসারে,
শুনতে তোমায় ঘুম ছেড়ে ঘর ছাড়ি
রোজ ভোরে!
চল যাই দুজনে দুহাত ধরে অজানার
দেশে,
অপরূপ পদ্মা-যমুনা যেথায় এক হয়ে
মেশে!
ধরে যেথা দোয়েল-কোকিল-বকুল-পদ্ম
এক হয়ে সুর,
চল যাই সে প্রান্তে দুজন সেই দেশে
অজানার দূর!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




