
মসজিদ-মন্দির ছাই,
ক্ষুধার জ্বালায় চোখে খোদা চিনিনা,
এটুকু বলতে চাই!
ছোট জাতপাত যাই বল তুমি চুপ
করে বসে সবো,
ক্ষুধার অন্ন সময় হলে দাও, না হয়
কিন্তু ধর্ম চিবিয়ে খাবো!
চণ্ডাল আমি একদম ছোট জাত জানি,
যা ইচ্ছে চাই বল,
সময় এবার অন্নাহারের, ক্ষুধায় অনল
জ্বলতে তো শুরু হল!
ওহ, ধর্মের দোহাই?! শালা জাত চোর,
শোন তবে বলি,
''ভাত দিবিনা তো ছাই, শূদ্র আমি তো তাই,
তোর ঈশ্বর আর তার ধর্মের হয়েছে তো ঐ
ভদ্র পল্লীতে ঠাই?!''
মানুষের লাগি আনিল ধর্ম সকল যুগাবতার,
'মানব কল্যাণ' গ্রন্থ মাঝেই, বিধি চলে সমাজ
হোতার!
ভাত দিবি না জাত চোর শালা, লুটে খাবি সব
সাথে চালাবি ত্রিশূল-মেশিনগান,
ধর্ম এনেছে যে মানুষ তাদের মেরে গাবি তোরা
সেই ধর্মের জয়গান!
পতিতা নারী পতিতালয়ে, জাত গেছে
তার কবে,
অন্নহীনা ছিল সে যেদিন, দেখিসনি কেন
তোরা তবে?
ওহো, তোদের তো সেই ধর্মের জয়গান,
তার আড়ালেই লুকিয়ে যে চলে
স্বার্থের জয়গান!
অনাহারী আমি, ভাত দে এবার মুখে,
নাহয় দিবো ধর্মে আগুন উনুনের
মাঝে রেখে!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



