
স্তম্ভিত কেন? হিঙুল-মেঘ কি তোমার
নীলাম্বরী'র নীলাভ ছিনিয়েছে?
নাহ, বিশ্বাস হয় না! বোকামি তোমার!
অম্বরের রঙ নীল হয় না, তা তোমার
দৃষ্টিশক্তির অজ্ঞতা!
চেয়ে দেখো, মেঘের আড়ালে মাতঙ্গ
হাসছে কি অদ্ভুত হাসি, সাথে তার
ও তোমার জন্য হয় করুণা... কারণ
গর্জন করা হিঙুল মেঘের আড়ালে তার
ভয় নেই নীলাম্বরীর নীলাভ হারাবার।
কারণ সে জানে, তার নীল রঙ মেঘ না
থাকলেও থাকেনা!
অদ্ভুত তুমি, আজ আমি মাতঙ্গ হয়ে
হাসতে পারলে, তুমি কেন অশ্রু বিসর্জন
দাও আড়ালে... চোখ থাকতে দৃষ্টিহীন
হয়তো একেই বলে!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



