
ক্লিন্ন বাতাসে নিরবধি দাঁড়িয়ে,
নিস্তব্ধ বোকা প্রাচীর হয়ে সব হারিয়ে!
এই নাট্যকলা শেষ হবার নয়?
দূর নীলিমায় গর্জন করে হিঙ্গুল
কালো মেঘ, ডাকে নাশী ঝড় কাল,
জাগো সব, জাগে শুভ্র কাশফুল
দোলে ঝড়ো হাওয়া লাগিয়ে গায়,
তো দোল খাও তুমি, কে দিলো শিকল
তোমার পায়?
প্রাচীর তুমি?
হাতে নাও, হেমলক করো পান,
যদি না পাও প্রাচীর রোগের পরিত্রাণ!
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



