somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪৪ ধারা ভঙ্গ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু গভীর ঘটনা। যা সচরাচর ইতিহাসের পাতায় দেখতে পাওয়া যায় না। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের উত্তাল সময়, পাকিস্তান সরকারের ১৪৪ ধারা জারির কথা জানতে পেরেই 'সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের' একটা বৈঠক করা হল। বৈঠকে সদস্যদের বাকবিতণ্ডা চলছিলো মোটা মোটি ভাবে। ২১ ফেব্রুয়ারি, অর্থাৎ তৎসময়ের আগামিকাল, পূর্বঘোষিত কর্মসূচি 'রাষ্ট্র-ভাষা' দিবস ১৪৪ ধারা ভঙ্গ করে পালন করা হবে না কি না?

কমিটির ১৬ সদস্যের মধ্যে ১১ জনের রায় হচ্ছে রাষ্ট্র ঘোষিত ১৪৪ ধারা মেনে নিয়ে নির্বাচন অবধি অপেক্ষা করা। কিন্তু বাকি ৫ জনের ৪ জন মতামত দিলো যে, ১৪৪ ধারা ভঙ্গ না করা হলে আগামিতে আন্দোলন শ্লথ হয়ে পড়বে এবং সামনে আর কোন আন্দোলন ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্রসর হবে না। বাকি একজন নিরপেক্ষ ভূমিকা পালন করে।

পরে কমিটির সিদ্ধান্তে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত সাধারণ ছাত্র জনতার মাঝে জানানো হল। সাধারণ ছাত্র জনতা উৎসুক ও ক্ষিপ্রতার সাথে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে মানসিক ভাবে প্রস্তুতি নেয় এবং পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে সবাই জড় হতে শুরু করে। বলার অপেক্ষা না রাখে পরে কি ঘটেছিলো। "লোহিত গঙ্গা বহেছিল সেদিন পিচ ঢালা পথে।" পেয়েছিলাম রক্ত স্নাত ২১ ফেব্রুয়ারি।

১৪৪ ভঙ্গে যারা মতামত দিয়েছিলো, তারা ছিল চার জন কমিউনিস্ট নেতা আব্দুল মতিন (আবদুল মতিন), অলি আহাদ, গোলাম মাওলা এবং শামসুল আলম।

ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ ছাত্র সমাজ একটা গণ ছাত্র সংগঠনের অভাব বোধ করে। পূর্ব পাকিস্তানে লেজুড়বৃত্তি ছাত্র রাজনৈতিক সংগঠনের পাশাপাশি গণ ছাত্র সংগঠনের প্রয়োজন বোধে ভাষা আন্দোলনের অকুতোভয় সাধারণ শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের অগ্রপথিক ভাষা মতিনের নেতৃত্বে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গঠন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ভাষা সৈনিকদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×