somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু বিশ্লেষণ।

২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতের রাজনীতি আমার রাজনীতি আর আইডিওলজির জন্য কতোটা হুমকি দেখতে পাচ্ছেনতো? রাস্তায় সাংবাদিক ধরে মুসলিম-অমুসলিম যাচাই-বাছাই হচ্ছে চার কালিমা জিজ্ঞাসা করে। দেশে যেনো আবার পাক-মিলিটারি বাঙালিদের ধরে ধরে অমুসলিম ধরছে। কেনো, রাষ্ট্র কি অমুসলিমদের নয়? হিন্দুদের না? বুদ্ধদের না? সেকুলার, নাস্তিক, আদিবাসীদের না? ওরা রাষ্ট্রের নাগরিক না? আসলে এঘটনার শুরু গতপরশু থেকে হয়নি। ৫ ফেব্রুয়ারী, ২০১৩ মনে আছে? মনে আছে সাংবাদিক নাদিয়া শারমিনের কথা? রাস্তায় ফেলে যাকে বেধরক মেরেছিলো হেফাজত কর্মীরা? সাংবাদিকদের উপরে হেফাজতের আক্রমণ গতপরশু থেকে হচ্ছে না। (লীগ অবশ্য রোজই করে দেখা যায়।) মনে আছে সেদিন রাতে বাইতুল মোকারমে রক্তাক্ত শিশুর শরীর? সেদিন আর আজকের দিনের মধ্যে হেফাজতের স্ট্র‍্যাটেজির কোনো পার্থক্য খুজে পেয়েছেন? আমি পাই না। সেদিনও অবুঝ বাচ্চাগুলোকে মাদ্রাসা থেকে ধরে ধরে নিয়ে আসা হয়েছিলো। যারা ডান-বাম, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, জাতীয়-আন্তর্জাতিক রাজনীতির কিছুই জানে না। মাঠ পর্যায়ে থাকা এই বাচ্চাগুলো জাস্ট ম্যানিপিউলেটেড হচ্ছে। গতোকাল দেখলাম রাস্তায় বসে মাদ্রাসার বাচ্চাগুলোকে কোরান পড়াচ্ছে। এক মাদ্রাসা শিক্ষক একদল বাচ্চার হাতে লাঠিসোঁটা তুলে দিয়ে কমান্ডো স্টাইলে মন্দিরে হামলা করছে। মিছিলে মরছে এই বাচ্চাগুলো, মাইর খাচ্ছে এই বাচ্চাগুলো। এর কারণ আসলে একটা ব্রেইন গেম। এই মাটির বাঙালিরা ৯০℅ মুসলিমের ১০০% চেতনায় মুসলিম। দে ডোন্ট বিলিভ রিলিজিয়ন ইন একশন। তাই ঘুষ-দূর্নীতি-ধর্ষণের বেলায় তারা চুপ থাকলেও ম্যাক্রোনের নবী মোহাম্মদ নিয়ে বক্তব্যে খুনাখুনি করে। সেখানে তার জাত ভাই মাদ্রাসার ছাত্র মরার পরে কী করতে পারে? এখানেই সফল মামুল সাহেবেরা। তারা তৌহিদি গর্দভগুলার ব্রেইনগেইম খেলে উস্কে দিতে পারে। পেরেছে। খুনটাও মূলত এক্সপেক্টেড ওর প্রিপ্ল্যান্ড। এখন তারা সিম্পেথি গেইন করবে এই বলে যে এই পুলিশ, আর্মি বাচ্চাদেরও ছাড়ে নাই। সুতরাং মাঠে নামো।
অন্যদিকে রাষ্ট্রের কাছে, রুলিং পার্টির কাছেও এই ঘটনা এক্সপেক্টেড ওর প্রিপ্ল্যান্ড। তারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখাবে যে আমরা চলে গেলে যেই শক্তি আসতে চাচ্ছে, তারা মূলত উগ্র সাম্প্রদায়িক। সুতরাং আপনারা আমাদের সাপোর্ট করুন।
এখন একদলের মূর্খ প্রোপ্যাগান্ডা এই যে বামরা-হেফাজতিরা ভাই ভাই। তারা একযোগে কাজ করছে। আচ্ছা, একটা প্রশ্ন, বামদের মোদি বিরোধী কর্মসূচীর দাবীগুলো দেখেছেন? তারা সাম্প্রদায়িক মোদির পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আগমন এবং মতুয়াদের মন্দিরে যাওয়ার ড্রামাটিক আলাপটা বিরোধিতা করেছে। মূলত এক ঢিলে দুই পাখি মারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে মোদি ব্যবহার করছে পশ্চিবঙ্গে বিজেপিকে প্রতিষ্টা করতে। যেই মোদি গুজরাটে সংখ্যালঘু দলিত, মুসলিম ও অন্যান্যদের উপরে গণহত্যা চালিয়েছে, NRC আর CAA এর নামে হিন্দুত্ববাদী আগ্রাসন চালাচ্ছে, শিবসেনা আর আরএসএস- এর গডফাদার, যার কারণে ভারতের কৃষকেরা কৃষক মারা নতুন কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে মার খাচ্ছে, তার বিরুদ্ধে বামেরা বলছে। যা হেফাজতের দাবীর পুরোই উলটো।
সুতরাং হাল ফেরান, লাল ফেরান। সেখানেই মুক্তি।
ফুক্কা কুল্লে নিজামিন।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×