তাবিজের পয়লা ধাপ
১.
তোমার মাথার চুল লাগবো
আর জামার সুতা,
আঙ্গুলের নখ লাগবো
লাগবো পায়ের জুতা।
যেই ভাবে হোক এসব কিছু জোগাড় করুম,
প্রয়োজনে ফকির বাবার পায়ে ধরুম-
জ্বিন পাঠায়া আইজ তোমারে তাবিজ করুম!
তাবিজের আখরি ধাপ
২.
এত কথা বলে, এত চাল চেলে
তোমাকে যখন পাইনি-
তখনি ধরেছি সাধু সন্ন্যাসী
তার আগে আমি যাইনি।
দরবেশ বাবা হুংকার দিয়ে
কুফুরী-কালাম বলে-
‘ইয়া-হু’ বলে ফুঁ দিয়ে দিল
একটা কদম ফুলে।
বলল,
‘দেবে এটা তাকে, ভালবাস যাকে,
আর কারও হাতে দিওনা।
এটা যে শুঁকবে, সে-ই হয়ে যাবে
তোমার প্রেমের দিওয়ানা।’
রাস্তার ধারে হোঁচট খেয়েছি
ব্যাথাটা পেয়েছি বুকে,
একটা দুষ্টু নেড়ী কুত্তায়
ফুলটা ফেলেছে শুঁকে!
অতীতগুলো এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

