চাচাজানের হারিয়ে গেছে পাজামাটার ফিতে,
ফেঁসে গেছেন চাচা এবার কঠিন মুসিবতে।
ঈদের জামাত আটটা বেজে দশে,
চাচা একাই আছেন ঘরে বসে।
পাচ্ছে না কেউ বলছে সবাই এসে,
চাচা রেগে পাজামাটা গিট্টু দিলেন কষে।
সিজদা দিয়ে উঠে চাচার চক্ষু দুখান তাক,
পাজামাটা পায়ের কাছে, বাকিটা আজ থাক।
গিট্টু গেছে খুলে
একটু খানি ভুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


