[বিদ্রোহী রণ ক্লান্ত'ভাইয়া,একটু হাসুন প্লিজ]
তোমার বাপের ইস্টুডুতে তুলতে গেছি ছবি,
আমায় দেখে দাঁত কেলিয়ে বলে,‘আসেন কবি!
আপনার এত কাব্যপ্রভা কোথায় রাখেন শুনি?’
এক সুযোগে দড়জাটাকে বন্ধ করেন উনি!
আপনি থেকে সোজা তুইএ,বলে ‘এবার নে দম’
এই না বলে ঘাড়ে উঠে মারতে থাকে বেদম!
চুলগুলোকে টেনে ধরে বলে,‘ওরে রাবিশ,
কেমন করে তুই নিজেকে বিশ্ব প্রেমিক ভাবিস’?
মুখ দিয়ে তার আগুন ছোটে,চলতে থাকে জেরা,
দরাম্ করে ভাঙ্গল মাথায় দশমনি ক্যামেরা!
আমি বলি,‘ভিক্ষা চাইনা কুত্তা সামলা বাবা’
অমনি মুখে থপাস্ করে পড়ল বিশাল থাবা!
বলল ব্যাটা,‘কি বললি তুই? বাপ ডাকলি কারে’?
সংগে সংগে ক্যামেরা স্ট্যান্ড পড়ল আমার ঘাড়ে!
এর পরে আর বলার মত সিচ্যুয়েশন নাই,
জেনে রাখ তোমার বাপে এখন আমার ভাই!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


