![]()
কেউ বলে washroom, কেউ toilet,
Sometimes there is no way to late!
টাট্টিখানাও বলে, বলে পা*খানা,
দরকার ‘মানুষের’ই যারা খায় খানা!
হাগনকুঠিও বলে বলে bathroom,
Before sleeping or after ঘুম।
Morning-এ এটা থাকে ব্যাস্ত ঘর,
ভালবেশে কেউ বলে দাস্তঘর!
জঙ্গল বাঁশঝাড় বনে ও বাদারে,
কেউ সারে পাটক্ষেতে রাতের আঁধারে!
কিছু কিছু পা*খানা থাকে গ্রামদেশে,
লোকজন ঢোকার আগে খানিকটা কাশে!
কিছু থাকে ‘ঝুলন্ত’ on the air-এ,
আর কিছু রোগীদের, লাগানো চেয়ারে!
Emotion! Demotion!! চাপ ও প্রেসারে,
কেউ তো জানে না কাজ কখন কে সারে!!
বুঝি না তো এটা নিয়ে লজ্জা কি!
এর থেকে প্রিয় ‘ফুলসজ্জা’ কি?
সবাই বলছে থাকবে না বৈষম্য,
তবে কেন Men-Women washroom ভিন্ন?
সেনিটারি পা*খানা very much safe,
এটা বলে মিনা-রাজু-ইউনিসেফ।
‘টাকা’ বেশি দামি, নাকি দামি ‘ল্যাট্রিন’?
জাতীয় প্রশ্ন এটা, উত্তর দিন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


