নির্বাচনী স্লোগান 
২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিটি নির্বাচন উপলক্ষে মাইকিং-এ, সুরেলা গানে আর স্লোগানে স্লোগানে কান ঝালাপালা। এক এক জনের স্লোগান থেকে যেন মধু চুইয়ে চুইয়ে পড়ছে। যদি নির্বাচন আচরন বিধি বলে কোন বস্তু না থাকতো তাহলে কেমন হতে পারতো দিল দরদী, মানবদরদী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, জনগনের কাছের লোক, আপনা লোক, এক মায়ের পেডের খালাতো ভাই মতি চুরা ভাইয়ের নির্বাচনী স্লোগান:
***
মতি চুরার মার্কা কি?
জুতা ছাড়া আর কি!
***
মতি ভাই সোনার ছেলে
সারা বছর থাকেন জেলে।।
***
মতি চুরা যোগ্য নেতা
ভোট না দিলে দিবেন যাতা।।
***
ডান হাতে ভোট দেন
বাম হাতে নোট নেন।।
***
সবাই থাকেন ভাইয়ের সাথে
নইলে ভাইয়ে আসবে রাতে।।
***
মতি চুরকে ভোট না দিলে
সব হারাবেন কাল সকালে।।
***
ভোট ভোট ভোট চাই
কার কার নোট চাই??
***
মতি ভাইয়ের মনটা নরম
ভোট না পেলে হবেন গরম।।
***
ভোট দিয়া দেন তাড়াতাড়ি
নইলে মাথায় মারমু বাড়ি।।
***
না দাঁড়াইলে ভাইয়ের পিছে
দুইটা খাবেন কানের নিচে।।
***
জুতা যদি না পায় ভোট
মারবো গুলি, লাগবে চোট।।

***
মতি চুরা যদি জিতে
বাঁচবে সবাই পৃথিবীতে।।
***
মা বোনদের বলে যাই
ভোট না দিলে চলে যাই।।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন