বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ-২
২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৬
মনের মতন সঙ্গী
খুঁজে খুঁজে শেষে
কাকে পেলে ?
মন যাকে চায় তাকে
কোথাও কি মেলে ?
৭
আকাঙ্ক্ষা মিটেছে সব
তবু কার ছোঁয়া
চায় মন ।
যত বেশি মেলে তত
অতৃপ্ত জীবন ।
৮
প্রত্যাখ্যান মেনে বুকে
ক্ষত নিয়ে চলে
যায় ফিরে ।
তবু জেগে থাকে প্রেম
মরুভূমি ঘিরে ।
৯
জটিল মৌমাছি সব
মায়াবী মৌচাক
রাখে ঘিরে ।
কে যেন নিঃশ্বাস ফেলে
সময়ের তীরে ।
১০
অতল গহ্বর জুড়ে
বিরূপ আঁধার
সীমাহীন ।
সময় হারায় তবু
রেখে যায় ঋণ ।
(গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন