somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেসবুকে ভাষাজ্ঞান বিতরণ এবং অনুসারী সমাচার-১

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুদিন আগে আমার ফেসবুক পাতায় ঢুকলাম। আমার বন্ধু সংখ্যা খুবই নগণ্য। নেই বললেই চলে। আর বন্ধু বানাবার ইচ্ছা থেকেও আমি ফেসবুকে একাউন্ট খুলিনি। আমি মনে করি প্রেম যেমন করবার বিষয় নয়, তেমনি বন্ধুও বানাবার বিষয় নয়, হয়ে উঠবার বিষয়। সে যাই হোক, আমি ফেসবুকে মাঝে মাঝে ঢুকি মূলত আমার পছন্দের পেইজগুলোতে কোনো নতুন কিছু আছে কিনা তা দেখতে। আমার পছন্দের পেইজগুলোর বাইরে কারো স্ট্যাটাসে চোখ আটকে গেলে দেখি। সেদিন এমনটাই ঘটলো। দেখলাম আমাদের একজন বিশিষ্ট সাহিত্যিক কিছু শব্দ ও বানান নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং তাঁর কিছু অনুসারী না জেনে, না বুঝে তাতে নানা মন্তব্য করেছেন। আমি কৌতূহলবশত তাঁর পাতাটা ঘুরে দেখলাম। দেখলাম একই ধরনের আরো কিছু স্ট্যাটাস আছে। দেখলাম তাঁর ভাষাজ্ঞান বিতরণে কিছু ত্রুটি আছে। শুধুই তিনিই নন, এরকম অনেকেই ফেসবুকে ভাষা জ্ঞান বিতরণ করেন। তাতে দোষের কিছু নেই, যদি তা সঠিক হয়। সেই প্রসঙ্গেই আজকের লেখা।
স্ট্যাটাস-১
“প্রকাশিত” অর্থ যার প্রকাশ হয়ে গেছে। তাহলে “প্রকাশিত হচ্ছে” বা “প্রকাশিত হবে” লিখছি কেন? একই অবস্থা “অনুষ্ঠিত”কে নিয়ে।
অনুসারীদের মন্তব্য -
১) আপনি বলার পর থেকে আমরা আর লিখি না।
২) প্রকাশিত হবে না লিখে প্রকাশিতব্য লেখা বিধেয়।
৩) প্রকাশ হবে লেখা উচিত।
আমার মত -
‘প্রকাশিত হচ্ছে’ ও ‘প্রকাশিত হবে’ লেখাতে কোনো ভুল হয় না। বাংলা একাডেমি প্রণীত ‘ব্যবহারিক বাংলা অভিধান’ এবং কোলকাতার সাহিত্য সংসদ প্রণীত ‘সংসদ বাংলা অভিধান’ দেখলেই তা স্পষ্ট হবে। উভয় অভিধানেই ‘প্রকাশ্য’ শব্দের অর্থ লেখা হয়েছে ১.প্রকাশযোগ্য ২. প্রকাশিত হবে এমন। তবুও যদি স্পষ্ট না হয়ে থাকে, তবে আরো স্পষ্ট করার চেষ্টা করি। ‘প্রকাশিত’ শব্দটি বাক্যে বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয়। আর ‘প্রকাশিত হচ্ছে’ ও ‘প্রকাশিত হবে’ বাক্যে মিশ্র ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়। আমরা জানি, বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের সাথে কর্, হ, পা, দে প্রভৃতি মৌলিক ধাতু যুক্ত হয়ে সংযোগমূলক ধাতু গঠিত হয়। এই ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে মিশ্র ক্রিয়াপদ গঠিত হয়। সুতরাং ‘প্রকাশিত হচ্ছে’ ও ‘প্রকাশিত হবে’ লেখা ভুল নয়। তেমনি ‘অনুষ্ঠিত হচ্ছে’ ও ‘অনুষ্ঠিত হবে’ লেখাও ভুল নয়।
স্ট্যাটাস-২
“জ্ঞান হারানো” না “সংজ্ঞা হারানো”?
অনুসারীদের মন্তব্য -
১) পাগল হলে জ্ঞান হারায়, অসুস্থ হলে সংজ্ঞা হারায়।
২) সংজ্ঞাহীন, সংজ্ঞালোপ।
৩) জ্ঞান হারানোর চেয়ে সংজ্ঞা হারানো ভালো- জ্ঞান হারালে বুদ্ধি বিবেক সব লোপ পায়, সংজ্ঞা হারালে সংজ্ঞা ফিরে পাবার সম্ভাবনা থাকে।
আমার মত -
‘জ্ঞান হারানো’ লেখা ভুল নয়। জ্ঞান শব্দের একাধিক অর্থের মধ্যে দুটি অর্থ হচ্ছে ‘সংজ্ঞা’ও ‘চেতনা’। তেমনি ‘সংজ্ঞা’ ও ‘চেতনা’ শব্দ দুটির একাধিক অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে ‘জ্ঞান’। সুতরাং ‘জ্ঞান হারানো’ ভুল হবে কেন? তবে কি ‘জগৎ ধ্বংস হবে’ না লিখে ‘পৃথিবী ধ্বংস হবে’ লিখলে ভুল হবে?
তাই বলছি, ইন্টারনেটে অনেক জঞ্জাল জমা হয়েছে, হচ্ছে প্রতিদিন। সেখান থেকে সঠিক তথ্য খুঁজে নেয়া কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে ভাষা ও বানানের ক্ষেত্রে ইন্টারনেটের উপর নির্ভর না করে কিছু পড়াশোনা করা প্রয়োজন। আর বানানের জন্যে দু একটি ভালো অভিধান হাতের কাছে রাখাটাই উত্তম।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×