
প্রকাশক : স্বরব্যঞ্জন
প্রচ্ছদ : সায়ন্তন রফিক
বইয়ের ধরন : কাব্যগ্রন্থ
প্রাপ্তিস্থান : পাঠশালা, ২২, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
বইমেলায় স্টল নম্বর : ৩৯৩
মূল্য : ১২৫ টাকা
এ গ্রন্থের একটি কবিতা-
মায়াবী শব্দেরা
অজস্র মায়াবী শব্দ
প্রতিদিন আলোড়িত করে আমার চেতনার প্রাঙ্গণ।
কুশলী নর্তকী কেউ
নূপুরের নিপুণ নিক্বণে পেরিয়ে যায় রুদ্ধ কপাট
নিবিড় গোপন প্রকোষ্ঠের।
করুণ বেহাগ কেউ
এস্রাজে সুরের ইন্দ্রজালে একাকী সন্ধ্যায়
প্রাণের গভীরে ছুঁয়ে যায় নিবিড় মায়ায়।
ভোরের ভৈরবী কেউ
আত্ম নিবেদনে মগ্ন হয়ে আমাকে বিবশ করে
গভীর গোপন আলিঙ্গনে।
এই সব শব্দের মায়ায়
সারাক্ষণ ডুবে থাকি কবিতায়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



